1. admin@jn24news.com : admin :
  2. onemediabd@gmail.com : admin2 :
  3. mail.bizindex@gmail.com : newsroom :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :

আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই : ডা. জাহিদ

  • Update Time : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৭৪ Time View

অনলাইন ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, কে কি বলল সেটা বড় কথা না। যারা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা করেন, তারেক রহমানকে বিশ্বাস করেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ওপর আস্থা রাখেন, সেই সাথে ধানের শীষকে প্রতীক মানেন তাদের সকলের বিএনপির সদস্য হতে বাধা নেই।

তিনি আরও বলেন, আমরা দেশের জন্য কাজ করতে চাই। আমরা জনগণের জন্য কাজ করতে চাই। আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই।

মঙ্গলবার দুপুরে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলকে নির্বাচনমুখী ও সার্বিক প্রস্তুতি গ্রহণ করার লক্ষ্যে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে ঘোড়াঘাট উপজেলা হলরুমে এক কর্মিসভায় এসব কথা বলেন তিনি।

যে কোনো ধরনের অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে তিনি কর্মীদের প্রতি সোচ্চার থাকার আহ্বান করেন।

ডা. জাহিদ বলেন, যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের নিরাপত্তা ও যারা পঙ্গু হয়েছে, তাদের পুর্নবাসিত করা ও তাদের সহযোগিতা করার জন্য দরকার দ্রুততম সময়ে জাতীয় নির্বাচন দেওয়া। নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ করার জন্য প্রয়োজন মানসিকতা দক্ষতা দূরদর্শিতা। সেই সঙ্গে মানুষের অধিকার ফেরত দেওয়ার আগ্রহ যারা লম্বা করার চেষ্টা করেন তারা করতে পারেন কিন্তু মনে রাখতে হবে জাতীয় নির্বাচন জরুরি।

ঘোড়াঘাট উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. শামীম হোসেন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দলটির দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি আতিকুর রহমান রাজা, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান লাবলু, ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews