1. admin@jn24news.com : admin :
  2. onemediabd@gmail.com : admin2 :
  3. mail.bizindex@gmail.com : newsroom :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :

আমরা কোনো গণহত্যাকে প্রশ্রয় ও সমর্থন দেব না : টুকু

  • Update Time : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ৩৭ Time View

অনলাইন ডেস্ক : বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আমরা কোনো গণহত্যাকে প্রশ্রয় ও সমর্থন দেব না। আজকে সারা বিশ্বের মানুষ ইসরায়েলি পণ্য ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে। ছাত্র-জনতার আন্দোলনে খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। এখন তার দোসররা বিভিন্ন কায়দায় মিছিল থেকে দোকানপাটে হামলা ও লুটতরাজ করছে।

মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল জেলা ছাত্রদলের আয়োজনে শহিদ মিনারে ফিলিস্তিন মুসলিমদের ওপর নির্যাতন বন্ধের দাবিতে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, যারা এই আন্দোলনের নামে ভাঙচুর-লুটপাট করছেন তারা কখনো মুসলিম হতে পারেন না। যারা ভাঙচুর করছেন তারা দেশকে অস্থিতিশীল করতে চান।

তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বা শেখ হাসিনা গণহত্যা করে টিকে থাকতে পারেনি। তেমনি গাজায় গণহত্যা চালিয়ে ইসরায়েল টিকে থাকতে পারবে না।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের আহ্বায়ক দূর্জয় হোড় শুভ। সঞ্চালনা করেন সদস্য সচিব এমএ বাতেন।

এ সময় আরও বক্তব্য দেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল ও সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল ইসলাম রাশেদ ও সদস্য সচিব খন্দকার তৌহিদুল ইসলাম বাবু।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews