1. admin@jn24news.com : admin :
  2. onemediabd@gmail.com : admin2 :
  3. mail.bizindex@gmail.com : newsroom :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :

অপারেশন ডেভিল হান্টে’ সারাদেশে আরও ৩৪৩ জন গ্রেফতার

  • Update Time : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৪ Time View

অনলাইন ডেস্ক : গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকাসহ সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের আওতায় ৩৪৩ জনসহ মোট এক হাজার ৫২১ জনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার পুলিশ সদর দফতর থেকে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় ৩৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে। আর অন্যান্য মামলা ও ওয়ারেন্টের আওতায় গ্রেফতার করা হয়েছে এক হাজার ৫২১ জনকে।

অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১১ রাউন্ড গুলি, ছয়টি শটগান কার্তুজ, তিনটি ছুরি, তিনটি তলোয়ার, একটি কুড়াল, ১০টি ককটেল, আটটি লাঠি, চারটি রড ও চারটি রামদা উদ্ধার করা হয়েছে।

অপারেশন ডেভিল হান্ট গত ৮ ফেব্রুয়ারি থেকে সারা দেশে একযোগে শুরু হয়েছে। গত ৭ ফেব্রুয়ারি গাজীপুরের ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী হামলা করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। এই হামলায় নেতৃত্ব দেয় ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের নেতাকর্মী।

হামলার ফলে বেশ কয়েকজন হতাহত হন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews