Home

৩ ডিআইজি নতুন দায়িত্বে

জেএন ২৪ নিউজ ডেস্ক: পুলিশ সদরদপ্তরে কর্মরত তিন ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার জেএন ২৪ নিউজকে হাতে আসা এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে। গত ১২ এপ্রিল পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন আদেশে সই করেছেন। অফিস আদেশে বলা হয়েছে, পুলিশ সদরদপ্তরে কর্মরত তিন কর্মকর্তা পরবর্তী আদেশ না […]

Continue Reading

ইবি ছাত্রীকে রাতভর নির্যাতন: বহিষ্কারাদেশ প্রত্যাহার চাইলেন ছাত্রলীগ নেত্রী অন্তরা

জেএন ২৪ নিউজ ডেস্ক: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ফুলপরী খাতুন নামে নবীন শিক্ষার্থীকে রাতভর নির্যাতনের ঘটনায় বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার হয়েছেন অভিযুক্ত পাঁচজন। এদিকে তা প্রত্যাহার চেয়েছেন অভিযুক্ত ছাত্রলীগ নেত্রী সানজিদা চৌধুরী অন্তরা। একইসঙ্গে সকল একাডেমিক কার্যক্রম অংশগ্রহণ ও স্থগিত হওয়া ফলাফল প্রকাশের অনুরোধ জানিয়েছেন তিনি। বুধবার (১২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসানের […]

Continue Reading

গণঅভ্যুত্থানে মাধ্যমে আ.লীগের পতন ঘটিয়ে জনগণের অধিকার ফিরিয়ে আনা হবে: টুকু

জেএন ২৪ নিউজ ডেস্ক: আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার জনগণের অধিকার কেড়ে নিয়েছে অভিযোগ করে জাতীয়তাবাদী যুবদল সভাপতি সুলতান সালাউদ্দীন টুকু বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণঅভ্যুত্থানের মাধ্যমে সেটি ফিরিয়ে আনা হবে। মানুষের অধিকার ফিরিয়ে আনতে এই সরকারের পতন ঘটানো হবে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) খুলনা নগরীর হোটেল টাইগার গার্ডেনে বিভাগীয় যুবদলের প্রতিনিধি সভা, ইফতার […]

Continue Reading

জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ দান নয়, শুক্রবার দাফন হবে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে

জেএন ২৪ নিউজ ডেস্ক: গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ দান নয়, দাফন করার সিদ্ধান্তের কথা জানিয়েছে পরিবার। শুক্রবার সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে তাকে দাফন করা হবে। বৃহস্পতিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাবা জাফরুল্লাহ চৌধুরীর জানাজার আগে ছেলে বারিশ চৌধুরী পরিবারের এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, ‘বাবার ইচ্ছা ছিল তার দেহ দান করার। […]

Continue Reading

আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলে দেশের সার্বভৌমত্ব থাকবে না: মির্জা ফখরুল

জেএন ২৪ নিউজ ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার আবারও একতরফা নির্বাচন করে ক্ষমতায় আসতে চায়। তবে একটি কথা মনে রাখতে হবে যে, আবারও আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের সার্বভৌমত্ব থাকবে না। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর লেডিস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। চিকিৎসকদের সংগঠন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ […]

Continue Reading

তাপ প্রবাহে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি: শিশু, বৃদ্ধ, গর্ভবতীদের ঘরে থাকার পরামর্শ

জেএন ২৪ নিউজ ডেস্ক: সারাদেশে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারী তাপ প্রবাহ। এতে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। রমজান মাস চলায় মানুষ রোজা রাখছেন। দীর্ঘ সময় পানিহীন থাকা অবস্থায় প্রচুর ঘাম হলে শরীরে পানি শূন্যতা তৈরি হতে পারে। হতে পারে হিট স্ট্রোক। এ অবস্থায় জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাওয়া থেকে বিরত থাকতে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আবহাওয়া অধিদপ্তরের […]

Continue Reading

জাতীয় ও আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র চালানো হচ্ছে, সতর্ক করলেন প্রধানমন্ত্রী

জেএন ২৪ নিউজ ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দলকে আরো শক্তিশালী করতে আওয়ামী লীগ নেতাদের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে আওয়ামী লীগ সভাপতি দলের নেতাকর্মীদের যেকোনো ধরনের দেশি-বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকতে বলেছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘জাতীয় ও আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র চালানো হচ্ছে। অনেকেই এমন গতিতে একটি দেশের অগ্রগতি চায় না। তাই, তারা বাংলাদেশের বিরুদ্ধে […]

Continue Reading

যত তাড়াতাড়ি সম্ভব সরকারের পতন দ্রুত নিশ্চিত করতে হবে: গয়েশ্বর

জেএন ২৪ নিউজ ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আমরা আন্দোলনে আছি; এই আন্দোলন আমাদের শেষ করে আনতে হবে। এ জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতন দ্রুত নিশ্চিত করতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব হয় ততো দেশের জন্য মঙ্গল। এই সরকার একদিন ক্ষমতায় থাকলে যে ক্ষতি হচ্ছে, তা এক বছরে পূরণ করা সম্ভব […]

Continue Reading

তরুণরা আর দেশে থাকতে চাইছে না, জাতি হিসেবে এটা আমাদের জন্য লজ্জার : ডা. জাহিদ

জেএন ২৪ নিউজ ডেস্ক: একটি মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহবায়ক প্রফেসর ডা. এজেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, গুম খুন, ক্রসফায়ারসহ নানা ধরনের মানবতাবিরোধী কর্মকাণ্ডের মাধ্যমে সরকার দেশকে মানুষের বসবাসে অযোগ্য করে ফেলেছে। আমাদের তরুণরা আর দেশে থাকতে চাইছেন না। সুযোগ পেলেই তারা পাড়ি […]

Continue Reading

৫ সিটিতে নৌকার মেয়রপ্রার্থী কে জানা যাবে শনিবার, বসছে মনোনয়ন বোর্ড

জেএন ২৪ নিউজ ডেস্ক: আওয়ামী লীগের স্থানীয় সরকার ও জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা আগামী শনিবার (১৫ এপ্রিল) সকাল ১১টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্বে করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান ঢাকাটাইমসকে এ তথ্য জানিয়েছেন। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ হবে […]

Continue Reading