Home

নরসিংদীতে স্কুলে যাওয়ার পথে বাসচাপায় মা ও মেয়ে নিহত

জেএন ২৪ নিউজ ডেস্ক: নরসিংদীর রায়পুরায় স্কুলে যাওয়ার পথে বাসচাপায় মা ও মেয়ে নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার মরজাল বাসস্ট্যান্ডের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার মরজাল এলাকার মো. মারুফ মিয়ার স্ত্রী টুম্পা বেগম (২৫) ও তার মেয়ে নিশি (৬)। হাইওয়ে পুলিশ জানায়, প্রতিদিনের মতো সকালে মেয়ে নিশিকে হলি […]

Continue Reading

ঈদুল ফিতরের আগে ও পরে ২৪০ সড়ক দুর্ঘটনায় নিহত ২৮৫

জেএন ২৪ নিউজ ডেস্ক: এবারের ঈদুল ফিতরের আগে ও পরে ১৪ দিনে (১৬ এপ্রিল থেকে ২৯ এপ্রিল) দেশে ২৪০টি সড়ক দুর্ঘটনায় ২৮৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪৫৪ জন। মঙ্গলবার রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমানের পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। সংস্থাটি নয়টি জাতীয় দৈনিক, সাতটি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেক্ট্রনিক […]

Continue Reading

বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনকে ‘অভ্যন্তরীণ’ বিষয়: যুক্তরাষ্ট্র

জেএন ২৪ নিউজ ডেস্ক: বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনকে ‘অভ্যন্তরীণ, ঘরোয়া নির্বাচন’ হিসেবে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে দেশটি কোনো মন্তব্য করতে চায় না। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার নিয়মিত সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল একথা বলেন। বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে এক প্রশ্নের তার এমন বক্তব্য এল। বেদান্ত […]

Continue Reading

রোহিঙ্গাদের সমস্যা সমাধানে ভারতকে অধিকতর কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

জেএন ২৪ নিউজ ডেস্ক: জোরপূর্বক বাস্তচ্যুত রোহিঙ্গাদের তাদের দেশ মায়ানমারে দ্রুত প্রত্যাবাসনে ভারতকে অধিকতর কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন । মঙ্গলবার (২ মে) দুপুরে বঙ্গভবনে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এই আহ্বান জানান । রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিলেও তাদের অবস্থান শুধু বাংলাদেশেই নয়, […]

Continue Reading

জাহাঙ্গীরকাণ্ডে ক্ষুদ্ধ আ.লীগ,শীর্ষ নেতাদের বৈঠক

জেএন ২৪ নিউজ ডেস্ক: আওয়ামী লীগের হয়ে নিজেকে পরিচিত করে দলীয় ব্যানারে মেয়র নির্বাচিত হয়েছিলেন জাহাঙ্গীর আলম। সেই জাহাঙ্গীর বার বার দলের বিরুদ্ধে গিয়ে দলের নীতিনির্ধারণী পর্যায়ের নেতাদের ক্ষুদ্ধ করে তুলেছেন। এমনটাই জানিয়েছেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা। গাজীপুরের বহু সমালোচিত মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বরখাস্ত হওয়া সাবেক মেয়র জাহাঙ্গীর আসন্ন গাজীপুর সিটি […]

Continue Reading

খালেদা জিয়াকে আবার কারাগারে নেওয়ার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল

জেএন ২৪ নিউজ ডেস্ক: খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে মন্ত্রীদের ‘অপপ্রচার’ ফের তাকে কারাগারে নেওয়ার ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এ মন্তব্য করেন। খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে অপপ্রচার হচ্ছে বলে অভিযোগ করে বিএনপির শীর্ষ পর্যায়ের এই নেতা বলেন, বিএনপি চেয়ারপারসন অসুস্থ। আজকে না বেশ […]

Continue Reading

ধুনটে শশুরবাড়ীতে এসে গার্মেন্স শ্রমিক আত্মহত্যা

রাকিবুল ইসলাম , ধুনট (বগুড়া): বগুড়ার ধুনটে শশুরবাড়ীতে এসে নান্নু মিয়া (৩০) নামের জামাইয়ের আত্মহত্যার ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত রাতে উপজেলার আনাপুর গ্রামের পশ্চিমপাড়া এলাকায় এঘটনা ঘটে। জানা যায়, চলতি বছরের গত ২৮ এপ্রিল উপজেলার চালাপাড়া গ্রামের চৈতারপাড়া এলাকার মৃত নায়েব আলী মন্ডলের ছেলে গার্মেন্স শ্রমিক নান্নু মিয়ার সাথে একই উপজেলার আনারপুর গ্রামের আবুল কালাম […]

Continue Reading

নড়াইলে দুষ্কৃতকারীদের আগুনে কৃষকের পাকা ধান পুড়ে ছাই

এস ম আলমগীর কবির , নড়াইল প্রতিনিধি: নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা গ্রামের কৃষক নাজমুল মোল্যার পাকা ধান পুড়িয়ে দিয়েছে দুষ্কৃতকারীরা। আজ সোমবার ভোর রাতে জমিতে কেটে রাখা ধান আগুন দিয়ে পুড়িয়েদেয়া হয়। এর তিন দিন আগেও ইমরান নামে আরো একজন বর্গাচাষীর পাকা ধান পুড়িয়ে দেয়া হয়। এতে ওই এলাকার কৃষকদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। […]

Continue Reading

নড়াইলে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত হচ্ছে

এসএম আলমগীর কবির, নড়াইল প্রতিনিধি: নড়াইলে যথাযথ মর্যাদায় জেলা প্রশাসনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের পাশাপাশি জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন, জেলা বাস, মিনিবাস শ্রমিক ইউনিয়ন, অটোভ্যান চালক শ্রমিক সংগঠনসহ বিভিন্ন সংঠনের পক্ষ থেকে র‌্যালি, আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্যদিয়ে দিনটি পালিত হচ্ছে। এসব কর্মসূচিতে নড়াইল জেলা […]

Continue Reading

রায়গঞ্জে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নারীসহ নিহত ৩

জেএন ২৪ নিউজ ডেস্ক: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানাধীন বগুড়া-নগরবাড়ি মহাসড়কের ঘুরকা এলাকায় বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে মহাসড়কের জোড়া ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার লক্ষ্মীরহাট গ্রামের মানিক উদ্দিনের ছেলে মশিউর রহমান (৪০), তার ভাই মোস্তাফিজুর […]

Continue Reading