Home

সাইবার নিরাপত্তা আইন২০২৩’ নামে প্রতিস্থাপিত হবে ডিজিটাল নিরাপত্তা আইন

জেএন ২৪ নিউজ ডেস্ক: বহুল আলোচিত ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ বাতিল করে ‘সাইবার নিরাপত্তা আইন-২০২৩’ নামে প্রতিস্থাপিত হবে। সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। আপাতত আইনটি ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে যাচ্ছে বলে সূত্র জানিয়েছে। এরপর চূড়ান্ত অনুমোদনের জন্য আবার মন্ত্রিসভায় ওঠানো হবে। সূত্র আরও জানিয়েছে, ডিজিটাল নিরাপত্তা আইন না থাকলেও […]

Continue Reading

চলমান মশা নিধনে বিটিআই কীটনাশক প্রয়োগ শুরু

জেএন ২৪ নিউজ ডেস্ক: চলমান মশক নিধন কার্যক্রমের অংশ হিসেবে প্রথমবারের মতো বাসিলাস থুরিনজেনসিস ইসরায়েলেনসিস (বিটিআই) কীটনাশক প্রয়োগ শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এই কীটনাশক পরিবেশ রক্ষা করে ডেঙ্গুর বাহক এডিস লার্ভা ধ্বংসে কার্যকরী ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম। সোমবার সকালে ডিএনসিসির অঞ্চল ৩-এর আওতাধীন গুলশান-২ এর […]

Continue Reading

ঘাতক ট্রাকচাপায় সাংবাদিকের মৃত্যু: ভারী যান চালানোর লাইসেন্স ছিল না চালকের

জেএন ২৪ নিউজ ডেস্ক: রবিবার রাতে মুন্সিগঞ্জ থেকে ট্রাকচালক আহাদকে গ্রেপ্তার করে র‌্যাব, ইনসেটে নিহত সাংবাদিক মিলনের ছবি। গাজীপুরের কাপাসিয়ায় কোটবাজালিয়া বাজার এলাকায় বেপরোয়া গতিতে চলমান ডাম্প ট্রাকের চাপায় পিষ্ট হয়ে সাংবাদিক মঞ্জুর হোসেন মিলন নিহত হওয়ার ঘটনায় ঘাতক ট্রাকচালক আহাদ মিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব। রবিবার রাতে মুন্সিগঞ্জের লৌহজং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। […]

Continue Reading

সাইবার নিরাপত্তা আইন আরও ভয়ংকর-বিপজ্জনক হবে: রিজভী

জেএন ২৪ নিউজ ডেস্ক: ডিজিটাল নিরাপত্তা আইনের চেয়ে সাইবার নিরাপত্তা আইন আরও ভয়ংকর ও বিপজ্জনক হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রহুল কবির রিজভী। তিনি বলেন, ফ্যাসবাদী সরকার রাষ্ট্র ক্ষমতায় থাকলে তাদের হাত দিয়ে ভালো কিছু হবে বলে আমি মনে করি না। দেশি বিদেশি চাপে তারা আইওয়াশ হিসেবে এটি করেছে। ডিজিটাল […]

Continue Reading

বিএনপির রাজনীতি হলো যে কোনো উপায়ে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখল: ওবায়দুল কাদের

জেএন ২৪ নিউজ ডেস্ক: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির রাজনীতি হলো যে কোনো উপায়ে ষড়যন্ত্র ও চক্রান্তের মাধ্যমে ক্ষমতা দখলের। দেশের বিচার বিভাগ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সোমবার এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি। বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, […]

Continue Reading

সাগর-রুনি হত্যা মামলা: শততম বার পেছাল তদন্ত প্রতিবেদন দাখিলের সময়

জেএন ২৪ নিউজ ডেস্ক: সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ শততম বারের মতো পেছানো হয়েছে। আগামী ১১ সেপ্টেম্বর নতুন তারিখ ধার্য করেছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রশিদুল আলম এ দিন ধার্য করেন। এদিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে নির্ধারিত দিনে প্রতিবেদন দাখিল […]

Continue Reading

সাংবাদিক নাদিম হত্যা: প্রধান আসামি বাবুর জামিন নামঞ্জুর করছেন আদালত

জেএন ২৪ নিউজ ডেস্ক: জামালপুরের বকশিগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ ৫ জনের জামিন নামঞ্জুর করেছেন আদালত। এ নিয়ে তৃতীয় বারের মতো আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত। সোমবার দুপুরে জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বকশিগঞ্জ আমলী আদালতের বিচারক তানভীর আহম্মেদ ৫ জনের জামিন আবেদন নামঞ্জুর করেন। […]

Continue Reading

ডিজিটাল আইন পরিবর্তন হলেও বিচার আগের আইনেই চলবে: অ্যাটর্নি জেনারেল

জেএন ২৪ নিউজ ডেস্ক: আলোচিত ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর নাম পরিবর্তনসহ বেশ কিছু ধারা সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই আইনটি ‘সাইবার নিরাপত্তা আইন-২০২৩’ নামে প্রতিস্থাপিত হবে। তবে এই আইনে চলমান মামলাগুলো বাতিল হবে না। বিচার আগের আইনেই চলবে। সোমবার দুপুরে সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে একথা বলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।। রাষ্ট্রের […]

Continue Reading

কামরাঙ্গীরচরে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের উপশাখার উদ্বোধন

অনলাইন ডেস্ক : ঢাকার কামরাঙ্গীরচরে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের (বিজিসিবি) নতুন উপশাখার উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি উপশাখাটির উদ্বোধন করেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান এবং এফবিসিসিআই এর নবনির্বাচিত সভাপতি মাহবুবুল আলম। এসময় ব্যাংকের পরিচালক এবং এফবিসিসিআই এর নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ড. যশোদা জীবন দেবনাথ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ। ব্যাংকের […]

Continue Reading

জাতীয় নির্বাচনে ব্যবহার হচ্ছে না সিসি ক্যামেরা

অনলাইন ডেস্ক : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র পর্যবেক্ষণের জন্য ক্লোজ সার্কিট ক্যামেরা বা সিসি ক্যামেরা থাকছে না। বাজেট সংকটের কারণে সিসি ক্যামেরা স্থাপনের পরিকল্পনা থেকে নির্বাচন কমিশন (ইসি) সরে এসেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকে ভোট কক্ষের ডাকাত ধরতে বেশ তৎপরতা দেখিয়ে আসছে। বলা হয়, […]

Continue Reading