Home

দ্বিতীয় দফায় হজ ভিসার আবেদনের সময় বাড়ানো হলো

জেএন ২৪ নিউজ ডেস্ক: ২০২৪ সালের হজ যেতে ভিসার জন্য আবেদনের সময় দ্বিতীয় দফায় বাড়ানো হয়েছে। বর্ধিত সময় অনুযায়ী আগামী ১১ মে পর্যন্ত হাজিরা ভিসা আবেদন করতে পারবেন। বৃহস্পতিবার থেকে হজ ফ্লাইট শুরু হবে। আগামীকাল বুধবার হজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিষয়টি নিশ্চিত করেছেন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম […]

Continue Reading

স্বপদে ফিরেছেন মামুনুল হক এতে উজ্জীবিত হেফাজত নেতাকর্মীরা

জেএন ২৪ নিউজ ডেস্ক: তিন বছর কারাবন্দি থাকার পর গত শুক্রবার সকাল ১০টার দিকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে মুক্তি পেয়েছেন হেফাজতে ইসলামের নেতা মাওলানা মুহাম্মদ মামুনুল হক। মুক্তির পর তাকে স্বপদে বহাল করেছে সংগঠনটি। এতে উজ্জীবিত হয়েছেন হেফাজতের নেতাকর্মীরা। আসতে পারে নতুন কর্মসূচির ঘোষণাও। মামুনুল হক হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব ছিলেন। […]

Continue Reading

৩২ টাকায় ধান, ৪৫ টাকায় চাল কিনবে সিদ্ধান্ত নিয়েছে সরকার

জেএন ২৪ নিউজ ডেস্ক: চলতি বোরো মৌসুমে পাঁচ লাখ টন ধান, ১১ লাখ টন সিদ্ধ চাল, আতপ চাল এক লাখ টন এবং ৫০ হাজার টন গম কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত ধান-চাল কেনার কার‌্যাক্রম উদ্বোধন শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। মঙ্গলবার থেকে ধান-চাল সংগ্রহ কার্যক্রম ৩১ আগস্ট […]

Continue Reading

জেলেনস্কিকে হত্যার ষড়যন্ত্র নস্যাতের দাবি ইউক্রেনের

জেএন ২৪ নিউজ ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং অন্যান্য শীর্ষ সামরিক ও রাজনৈতিক ব্যক্তিত্বদের হত্যার একটি রাশিয়ান ষড়যন্ত্র নস্যাৎ করে দেওয়া হয়েছে বলে দাবি করেছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এসবিইউ। এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত রাশিয়ার নিয়োগকৃত দুই এজেন্টকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানিয়েছে এসবিইউ। মঙ্গলবার এসবিইউর এক বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট জেলেনস্কিসহ ইউক্রেনের শীর্ষ […]

Continue Reading

দেশে বেকার বেড়েছে ১ লাখ ২০ হাজার

অনলাইন ডেস্ক : বর্তমানে দেশে ২৫ লাখ ৯০ হাজার বেকার আছেন। এর মধ্যে পুরুষ বেকারের সংখ্যা বেড়েছে তবে কমেছে নারী বেকারের সংখ্যা। ২০২৩ সাল শেষে গড় বেকারের সংখ্যা ছিল ২৪ লাখ ৭০ হাজার। গত বছরের প্রথম প্রান্তিকের (মার্চ-জানুয়ারি) তুলনায় চলতি বছরের প্রথম তিন মাসে দেশে বেকারের সংখ্যা বেড়েছে ১ লাখ ২০ হাজার। সোমবার বাংলাদেশ পরিসংখ্যান […]

Continue Reading

টাঙ্গাইল শাড়ি নিয়ে ভারতে আইনি লড়াইয়ে বাংলাদেশ

অনলাইন ডেস্ক : টাঙ্গাইলের শাড়ির জিআই স্বত্ব রক্ষার জন্য আইনি লড়াই করতে ভারতীয় আইনজীবী ফার্ম নিয়োগ দিয়েছে সরকার। ‘মাসন অ্যান্ড অ্যাসোসিয়েটস’কে ভারতের আদালতে মামলা পরিচালনার জন্য নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে লিখিতভাবে এ তথ্য জানায় শিল্প মন্ত্রণালয়। একইসঙ্গে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে শতাধিক জিআই পণ্যের তালিকা করে আদালতে […]

Continue Reading

পাঁচ বছর পর ইউরোপ সফরে চীনা প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক : পাঁচ বছরের মধ্যে এই প্রথমবার ইউরোপীয় ইউনিয়ন সফর করছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। শি তার সফর শুরু করছেন ফ্রান্স থেকে। তারপর তিনি সার্বিয়া ও হাঙ্গেরি যাবেন। প্যারিসে তিনি ইইউ-র কঠোর নীতির মুখে পড়তে পারেন। তবে সার্বিয়া ও হাঙ্গেরিতে তিনি উষ্ণ অভ্যর্থনা পাবেন। কারণ এই দুই দেশ রাশিয়ার প্রতি নরম নীতি নিয়ে চলতে […]

Continue Reading

একদলীয় শাসনে বাংলাদেশে আজ মুক্ত গণমাধ্যম অনুপস্থিত: মঈন খান

অনলাইন ডেস্ক : একদলীয় শাসনে বাংলাদেশে আজ মুক্ত গণমাধ্যম অনুপস্থিত’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস-২০২৪ উপলক্ষে রবিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আবদুল মঈন খান বলেন, আজকে জাতিসংঘের যে সিদ্ধান্তের কথা আমরা বলেছি বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস, […]

Continue Reading

হামাসের রকেট হামলায় ৩ সেনা নিহত, কেরেম শালোম ক্রসিং বন্ধ করে দিয়েছে ইসরায়েল

অনলাইন ডেস্ক : হামাস রকেট নিক্ষেপ করার পর গাজায় কেরেম শালোম ক্রসিং বন্ধ করে দিয়েছে ইসরায়েল। ইসরায়েল বলেছে, এই হামলায় তাদের তিন সৈন্য নিহত হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে। গাজায় খাদ্য ও চিকিৎসা সামগ্রীসহ মানবিক সহায়তা পাওয়ার কয়েকটি পথের মধ্যে ক্রসিংটি অন্যতম। মিশরের মধ্যস্থতাকারীরা গাজায় যুদ্ধবিরতি এবং হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির জন্য একটি […]

Continue Reading

উপজেলা নির্বাচন : সংঘাত থামছে না উপজেলায়

অনলাইন ডেস্ক : উপজেলা নির্বাচনকে ঘিরে সংঘাত সহিংসতা থামছেই না। গতকালও বিভিন্ন জেলায় সংঘর্ষ হয়েছে। এ ছাড়া এমপিরাও লঙ্ঘন করে চলছেন আচরণবিধি। মামলার তথ্য গোপন করায় প্রার্থিতা বাতিল হয়েছে সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত হোসেনসহ চারজনের। গতকাল তৃতীয় ধাপের নির্বাচনে প্রার্থিতা বাছাইয়ের সময় এসব প্রার্থিতা বাতিল হয়। এদিকে আজ সোমবার মধ্য রাতে […]

Continue Reading