জনপ্রিয় স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়ন বাতিলের কারণ কি?

জেএন ২৪ নিউজ ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দাখিল করা বেশিরভাগ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তারা। প্রার্থিতা টেকাতে দেশের বিভিন্ন জেলার প্রার্থীরা আপিল করতে আসছেন নির্বাচন কমিশনে (ইসি)। ইসিতে আপিল করতে আসা বেশ কয়েকজন প্রার্থীর অভিযোগ, মনোনয়নপত্র বাতিল হওয়া এসব স্বতন্ত্র প্রার্থী নির্বাচনি এলাকায় জনপ্রিয় এবং শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। ক্ষমতাসীন একটি মহলের ইশারায় […]

Continue Reading

নির্বাচন পর্যবেক্ষণে ইসিতে সাংবাদিকসহ ১১৭ বিদেশির আবেদন

জেএন ২৪ নিউজ ডেস্ক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে নির্বাচন কমিশনের (ইসি) কাছে আবেদন করেছেন ১১৭ জন বিদেশি সাংবাদিক ও বিভিন্ন সংস্থার সদস্যরা। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত পাওয়া আবেদনের ভিত্তিতে এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন। ইসি জানায়, ভোট পর্যবেক্ষণে আবেদনকারীদের মধ্যে বিভিন্ন সংস্থার ১১৭ জন পর্যবেক্ষক ও সাংবাদিক এবং চারটি সংস্থা রয়েছে। এখানে বিদেশি […]

Continue Reading

প্রার্থিতা ফিরে পেতে প্রথম দিন নির্বাচন কমিশনে ৪২ জনের আপিল

জেএন ২৪ নিউজ ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নানাকারণে বাতিল হওয়া প্রার্থিতা ফিরে পেতে প্রথম দিন নির্বাচন কমিশনে ৪২ জন আপিল করেছেন। মঙ্গলবার আগারগাঁও নির্বাচন ভবনে সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত এসব আবেদন জমা পড়ে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, প্রথম দিন প্রার্থিতা ফিরে পেতে ময়মনসিংহ অঞ্চল থেকে সবচেয়ে বেশি নয়টি আবেদন […]

Continue Reading

৪৭ ইউএনওর বদলির অনুমোদন দিলো ইসির

জেএন ২৪ নিউজ ডেস্ক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও সব উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বদলির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছিল নির্বাচন কমিশন (ইসি)। সে নির্দেশনার আলোকে ৪৭ ইউএনওর বদলির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কমিশনের কাছে সুপারিশ করে। কমিশন তাতে অনুমোদন দিয়েছে। সংস্থাটির অতিরিক্ত […]

Continue Reading

মনোনয়ন যাছাই- বাছাই শেষ, আপিল শুরু মঙ্গলবার

জেএন ২৪ নিউজ ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে সোমবার (৪ ডিসেম্বর)। যাচাই-বাছাইয়ে বাদ পড়া প্রার্থীসহ কেউ রিটার্নিং অফিসারের আদেশে ক্ষুব্ধ হলে মঙ্গলবার থেকে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। নির্বাচন কমিশনের (ইসি) আইন শাখার উপ-সচিব মো. আব্দুছ সালাম সোমবার বিকালে গণমাধ্যমে এই তথ্য জানিয়েছেন। আব্দুছ সালাম বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ […]

Continue Reading

সেনাবাহিনীতে প্রথমবারের মতো যুক্ত হলো সাড়া জাগানো তুর্কি ড্রোন বায়রাক্তার টিবি-টু

জেএন ২৪ নিউজ ডেস্ক: বাংলাদেশ সেনাবাহিনীতে প্রথমবারের মতো যুক্ত হয়েছে সাড়া জাগানো তুর্কি আন-ম্যানড ভেহিক্যাল (ড্রোন) বায়রাক্তার টিবি-টু। এই ড্রোনে লাগানো আছে উন্নত প্রযুক্তির ইলেকট্রো-অপটিক্যাল ক্যামেরা এবং বহন করা যাবে লেজার-নিয়ন্ত্রিত বোমাও। উড়ে গিয়ে নির্ভুল নিশানায় লক্ষ্যে আঘাত হানতে পারে এ ড্রোন। বিশ্বব্যাপী সাড়া জাগানো তুর্কি এ সামরিকযান সম্প্রতি আজারবাইজান ও আর্মেনিয়া যুদ্ধে ব্যাপক আলোচনার […]

Continue Reading

ভোটার সংখ্যা বাড়াতে ও নিরপেক্ষ ভূমিকা থাকতে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ ইসির

জেএন ২৪ নিউজ ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার সংখ্যা বাড়াতে পদক্ষেপ নেওয়াসহ নিরপেক্ষ ভূমিকায় থাকতে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রবিবার (০৩ ডিসেম্বর) ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত ৯ নম্বর পরিপত্রে এই নির্দেশনা দেওয়া হয়েছে। ভোটারের সংখ্যা বাড়াতে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের সঙ্গে এলাকার জনগণের যৌথসভা অনুষ্ঠানের […]

Continue Reading

পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীর নির্বাচনি প্রচার করা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত

জেএন ২৪ নিউজ ডেস্ক: পররাষ্ট্র মন্ত্রণালয়ের গণসংযোগ বিভাগ থেকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের নির্বাচনী প্রচার করা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বলে জানিয়েছেন বিকল্প মুখপাত্র রফিকুল আলম। রবিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের জনকূটনীতি বিভাগের এ পরিচালক বলেন, নির্বাচন কমিশনের অনুমতির বিষয়ে নিশ্চিত নন তিনি। মন্ত্রণালয়ের গণসংযোগ বিভাগ থেকে […]

Continue Reading

চিহ্নিত সন্ত্রাসীও চাঁদাবজ, বাস্তানদের গ্রেপ্তারের নির্দেশ ইসির

জেএন ২৪ নিউজ ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র এবং ভোটকক্ষের বাইরে গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তামূলক ব্যবস্থাসহ সব বেআইনি অস্ত্র উদ্ধারে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া চিহ্নিত সন্ত্রাসীদের তালিকা তৈরি করে চাঁদাবাজ, মাস্তান ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারের নির্দেশনাও দেওয়া হয়েছে। রবিবার (০৩ ডিসেম্বর) ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক […]

Continue Reading

ফার্মগেটে ব্যস্ত সড়কে দুটি ককটেল বিস্ফোরণ

জেএন ২৪ নিউজ ডেস্ক: রাজধানীর ফার্মগেটে ব্যস্ত সড়কে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। ফার্মভিউ সুপার মার্কেটের সামনে বিস্ফোরিত ককটেলের আঘাতে যানজটে আটকে থাকা দুই মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। শনিবার (০২ ডিসেম্বর) সন্ধ্যার দিকে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা সোয়া ৭টার দিকে ফার্মভিউ সুপারমার্কেটের সামনে ব্যস্ত সড়কে যানজটের মধ্যে পাঁচ সেকেন্ডের ব্যবধানে ককটেল […]

Continue Reading