পালিয়ে আসা বিজিপি সদস্যদের মিয়ানমারে ফেরত পাঠাতে যোগাযোগ চলছে: পররাষ্ট্রমন্ত্রী

জেএন ২৪ নিউজ ডেস্ক: মিয়ানমারে চলমান সংঘাতের মধ্যে বাংলাদেশে পালিয়ে আসা মিয়ানমারের ৯৫ জন বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সদস্যদের ফেরত পাঠাতে দেশ‌টি যোগাযোগ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, “মিয়ানমারের রাখাইন প্রদেশে সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সংঘাত ব্যাপক রূপ নিয়েছে। […]

Continue Reading

আসন্ন ময়মনসিংহ-কুমিল্লা সিটি নির্বাচনে প্রার্থীদের যোগ্যতা ও অযোগ্যতা জানাল ইসি

জেএন ২৪ নিউজ ডেস্ক: আসন্ন ময়মনসিংহ সিটি করপোরেশনের সাধারণ নির্বাচন ও কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের যোগ্যতা ও অযোগ্যতা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব এম মাজহারুল ইসলাম সম্প্রতি এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছেন রিটার্নিং কর্মকর্তাদের কাছে। চিঠিতে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ এর ৯ এর উপধারা (২)(ঘ) ও (২)(ঙ) […]

Continue Reading

৩ দিনের সফরে সাজেক যাচ্ছেন রাষ্ট্রপতি

জেএন ২৪ নিউজ ডেস্ক: ৩ দিনের সফরে আগামী ১০ ফেব্রুয়ারি রাঙ্গামাটি জেলার পর্যটন কেন্দ্র সাজেক যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সেখানে তিনি ১২ ফেব্রুয়ারি পর্যন্ত অবস্থান করবেন। রাঙামাটির জেলা প্রশাসক বরাবর রাষ্ট্রপতি কার্যালয়ের আপন বিভাগের প্রটোকল অফিসার মুহাম্মদ মামুনুল হকের সই করা এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী […]

Continue Reading

কানায় কানায় পূর্ণ বিশ্ব ইজতেমা ময়দান, কাল আখেরি মোনাজাত

জেএন ২৪ নিউজ ডেস্ক: বিশ্ব ইজতেমার প্রথম পর্বে আখেরি মোনাজাতে অংশ নিতে মুসল্লিদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়েছে ময়দান। জায়গা না পেয়ে অনেকেই ময়দানের আশপাশের বিভিন্ন সড়ক, ফুটপাত ও তুরাগ নদীর তীরে অবস্থান নিয়েছেন। এর আগে গতকাল শুক্রবার ফজর নামাজের পর আমবয়ানের মাধ্যমে শুরু হয় প্রথম পর্ব। সরেজমিনে ইজতেমা ময়দান ঘুরে দেখা যায়, দেশের নানা […]

Continue Reading

সরকারি ক্রয়েসহ দুর্নীতি বরদাস্ত করা হবে না: প্রধানমন্ত্রী

জেএন ২৪ নিউজ ডেস্ক: সরকারি ক্রয়সহ সব ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোনো ধরনের দুর্নীতি ও অনিয়ম বরদাস্ত করা হবে না। তিনি বলেন, ‘স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি সরকারের রাজস্ব, ব্যয় ও সংগ্রহে বিশেষ নজর দিতে হবে। এখানে কোনো ধরনের দুর্নীতি-অনিয়ম বরদাস্ত করব না।’ দ্বাদশ জাতীয় সংসদ […]

Continue Reading

বাংলাদেশের অগ্রগতির জন্য আ.লীগের ক্ষমতায় আসা জরুরি ছিল: প্রধানমন্ত্রী

জেএন ২৪ নিউজ ডেস্ক: বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতি অব্যাহত রাখার জন্য আওয়ামী লীগের ক্ষমতায় আসা খুব জরুরি ছিল বলে মন্তব্য করেছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে মানুষের কল্যাণে কাজ করতে হবে। আওয়ামী লীগের হাতেই বাংলাদেশের কল্যাণ হয়েছে। সোমবার বিকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ে দলের যৌথসভায় সূচনা বক্তব্যে […]

Continue Reading

৩০ জানুয়ারি দ্বাদশ সংসদের প্রথম অধিবেশন শুরু

জেএন ২৪ নিউজ ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ৩০ জানুয়ারি (মঙ্গলবার) শুরু হতে হচ্ছে। এ দিন বিকাল ৩টায় অধিবেশন বসবে। নিয়ম অনুযায়ী ওই দিন সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। জাতীয় সংসদের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবিধানের ৭১ অনুচ্ছেদের (১) দফা […]

Continue Reading

ঢাকা-ভারতের সম্পর্ক আরও গতিশীল হওয়ার আশাবাদ

জেএন ২৪ নিউজ ডেস্ক: নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মদ হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই সৌজন্য বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, নতুন সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক অটুট থাকবে এবং আরও গতিশীল হবে। এরইমধ্যে নতুন সরকারকে স্বাগত জানিয়েছে নিকট প্রতিবেশী ভারত। তা উল্লেখ করে ভারতীয় হাইকমিশনার বলেন, […]

Continue Reading

সরকারি চাকরিতে ক্যাডার বৈষম্য, বললেন জনপ্রশাসনমন্ত্রী

জেএন ২৪ নিউজ ডেস্ক: সরকারি চাকরিতে ক্যাডার বৈষম্যের বিরুদ্ধে সুখবর দিয়েছেন জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন। বিভিন্ন ক্যাডারের মধ্যে চলমান বৈষম্য শূন্যে আনার বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছেন তিনি। পদোন্নতি পেয়ে একই মন্ত্রণালয়ে সদ্য নিয়োগ পাওয়া জনপ্রশাসনমন্ত্রী প্রথম কার্যদিবসে রবিবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের বলেছেন, ক্যাডার বৈষম্যের বিষয়গুলো ইতোমধ্যে যথার্থভাবে দেখার চেষ্টা করা হয়েছে। সামনের দিনে […]

Continue Reading

যারা জ্বালাও-পোড়াও করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

জেএন ২৪ নিউজ ডেস্ক: নির্বাচনকে বানচাল করার জন্য যারা জ্বালাও-পোড়াও করেছে এবং করার হুকুম দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার গোপালগঞ্জ কোটালীপাড়ায় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এ হুঁশিয়ারি দেন তিনি। সভার আয়োজন করে কোটালীপাড়া আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী বলেন, ‘যারা জ্বালাও-পোড়াও করেছে এবং করার […]

Continue Reading