যুবদলের সিনিয়র সহসভাপতি মামুন হাসানের ৩ বছরের কারাদণ্ড

জেএন ২৪ নিউজ ডেস্ক: রাজধানীর মিরপুর থানায় দায়েরকৃত একটি রাজনৈতিক মামলায় যুবদলের সিনিয়র সহ-সভাপতি মামুন হাসানকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। বুধবার দুপুরে সিএমএম আদালত-৭ এর বিচারক সাইফুল ইসলাম এ রায় ঘোষণা করেন। মামুন হাসানের আইনজীবী খান মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, একতরফাভাবে রায় দিয়েছেন বিচারক। আমাদের সাফাই সাক্ষী এবং যুক্তিতর্কের কোনো সুযোগ […]

Continue Reading

বিএনপি আন্দোলনে সফল হতে পারবে না, ভবিষ্যতেও না: হানিফ

জেএন ২৪ নিউজ ডেস্ক: বিএনপি কোনো দিনই আন্দোলনে সফল হতে পারবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। তিনি বলেন, বিএনপি অতীতেও বহু আন্দোলন করেছে সফল হতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। মঙ্গলবার সকালে কুষ্টিয়া শিল্পকলা একাডেমি চত্বরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন। মাহবুবউল আলম […]

Continue Reading

খালেদা জিয়াকে চিকিৎসা দেবেন তিন মার্কিন বিশেষজ্ঞ চিকিৎসক

জেএন ২৪ নিউজ ডেস্ক: ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসা দিতে যুক্তরাষ্ট্র থেকে আসছেন তিন বিশেষজ্ঞ চিকিৎসক। যুক্তরাষ্ট্রের বিখ্যাত জন হপকিনস হাসপাতালের এই তিন চিকিৎসক বুধবার বাংলাদেশে পৌঁছাবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে ঢাকা টাইমস জানতে পেরেছে, বিএনপিনেত্রী খালেদা জিয়াকে চিকিৎসা সেবা দিতে মার্কিন তিন বিশেষজ্ঞ চিকিৎসককে বাংলাদেশে আসতে এরইমধ্যে সরকারের তরফ থেকে […]

Continue Reading

শান্তিপূর্ণ আন্দোলনেই সফলতা আসবে আশাবাদী মির্জা ফখরুলের

জেএন ২৪ নিউজ ডেস্ক: সরকার পদত্যাগের এক দফার সমাধান ‘শান্তিপূর্ণ’ আন্দোলনেই আসবে বলে আশাবাদী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সন্ধ্যায় এক সেমিনারে বিএনপি মহাসচিব এই আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, আজকে আমরা সবাই এদেশের সমস্ত রাজনৈতিক দলগুলো এক হয়েছি এবং একটা দফার মধ্যে এসেছি রেজিমের (সরকার) পদত্যাগের লক্ষ্যে। আমরা একটা স্বচ্ছ অবাধ নির্বাচন চাই বলে […]

Continue Reading

অবশেষে আওয়ামী লীগের ক্ষমা পেলেন গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর

জেএন ২৪ নিউজ ডেস্ক: অবশেষে দলের ক্ষমা পেলেন গাজীপুরের সাবেক মেয়র মো. জাহাঙ্গীর আলম। তাকে দেওয়া বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে শনিবার এ তথ্য জানানো হয়েছে। চিঠিতে জাহাঙ্গীরকে বলা হয়েছে, আওয়ামী লীগের স্বার্থ, আদর্শ, শৃঙ্খলা তথা গঠনতন্ত্র ও ঘোষণাপত্র পরিপন্থী কর্মকাণ্ডে সম্পৃক্ততার জন্য ইতোপূর্বে আপনাকে […]

Continue Reading

বিএনপির কর্মসূচি কি ভাবে দমন করা যায় ঊর্ধ্বতন পুলিশরা ঘন ঘন বৈঠক করছেন: রিজভী

জেএন ২৪ নিউজ ডেস্ক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আমরা বিভিন্ন সূত্র থেকে জানতে পারছি—ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘন ঘন বৈঠক করছেন কীভাবে বিএনপির কর্মসূচিকে নিষ্ঠুরভাবে দমন করা যায়। ঢাকাসহ সারাদেশ থেকে মিথ্যা মামলায় গ্রেফতারের হিড়িক থামছেনা, আরও জোরদার করা হয়েছে। সুতরাং এটি অত্যন্ত সুষ্পষ্ট যে, শেখ হাসিনার অধীনে নির্বাচন দলবাজ আইন শৃঙ্খলা […]

Continue Reading

দেশের অস্তিত্ব টিকিয়ে রাখতে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান : ওবায়দুল কাদেরের

জেএন ২৪ নিউজ ডেস্ক: আর যেন ২০০১ ও ২০০৬ এর পুনরাবৃত্তি না হয়। তাই দেশের অস্তিত্ব টিকিয়ে রাখতে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী পূজামণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা জনগণের জন্য বিধাতার এক অনন্য সৃষ্টি। […]

Continue Reading

ঢাকায় মতিঝিল থানার যুবদল নেতা বাবলু গ্রেপ্তার

জেএন ২৪ নিউজ ডেস্ক: রাজধানীর মতিঝিল থানা যুবদলের সাবেক আহ্বায়ক ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের এক নম্বর যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন বাবলুকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যার পর ফকিরাপুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। গ্রেপ্তারের পর বাবলুকে মতিঝিল থানায় নেয়া হয়। ঢাকা টাইমসকে এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল […]

Continue Reading

জামিনের পর পুরোনো মামলায় আবার কারাগারে বিএনপি নেতা রবিউল

জেএন ২৪ নিউজ ডেস্ক: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বিগত জাতীয় নির্বাচনে ঢাকা-১০ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম সব মামলায় জামিন নেওয়ার পর জামিননামা বৃহস্পতিবার কারাগারে পাঠানো হয়। এরপর তাকে আবারও হাজারীবাগ থানার একটি পুরাতন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সব মামলায় জামিনের পরও আবারও জরাজীর্ণ পুরাতন মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুনরায় এই নেতাকে […]

Continue Reading

দেশের সমগ্র মানুষকে এক করতে পেরেছি, এখন শুধু চূড়ান্ত বিজয়ের অপেক্ষা: ফখরুল

জেএন ২৪ নিউজ ডেস্ক: সরকার পতনের এক দফা দাবি বাস্তবায়নে জনগণকে সম্পৃক্ত করা গেছে জানিয়ে বিএনপি মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন শুধু চূড়ান্ত বিজয়ের অপেক্ষা। তিনি বলেন, ক্ষমতাসীনরা ভয়াবহ ফ্যাসিস্ট। এই শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক লড়াইটা খুব সহজ নয়। তবে আমাদের সবচেয়ে বড় সফলতা হলো দেশের সমগ্র মানুষকে এক করতে পেরেছি। এখন শুধু চূড়ান্ত […]

Continue Reading