ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার নিঃস্ব: মান্না

জেএন ২৪ নিউজ ডেস্ক: ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার নিঃস্ব সরকারের মতো বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তি‌নি ব‌লেন, ‘দেশের অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়ছে। সবাই সরকারের কাছে টাকা পায়, কিন্তু সরকার কাউকেই টাকা দিতে পারে না। এর ফলে আগামীতে জনগণ নানান সংকটের সম্মুখীন হবেন। ’ সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘বেগম খালেদা […]

Continue Reading

দেশের জনগণ,বিদেশি বন্ধুরাও বিএনপিকে ছেড়ে চলে গেছে: ওবায়দুল কাদের

জেএন ২৪ নিউজ ডেস্ক: বিদেশি বন্ধুরা বিএনপিকে ছেড়ে চলে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, জনগণও বিএনপিকে ছেড়ে গেছে। যে যুক্তরাষ্ট্রের প্রতি বিএনপির বেশি ভরসা ছিল সেই যুক্তরাষ্ট্রও শেখ হাসিনার সরকারের সঙ্গে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছে। বিএনপি এখন কী করবে। সোমবার রাজধানীর ধানমন্ডিতে […]

Continue Reading

নৌকার বাইরে গেলেই ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন করা হয়: নিতাই রায় চৌধুরী

জেএন ২৪ নিউজ ডেস্ক: নৌকার বাইরে গেলেই হিন্দুসহ ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন করা হয় বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী। গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে ফরিদপুর ও ঝিনাইদহে সংখ্যালঘু নির্যাতনের ঘটনায় বিএনপির পক্ষ থেকে সরেজমিন তদন্ত শেষে শনিবার তিনি এই অভিযোগ করেন। গত ২৯ জানুয়ারি ধর্মীয় […]

Continue Reading

পুলিশের মামলায় ফখরুল-খসরুর জামিন

​​​​​​​জেএন ২৪ নিউজ ডেস্ক: রাজধানীর পল্টন মডেল থানায় পুলিশের করা নাশকতার আরেক মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জামিন দিয়েছেন আদালত। এ নিয়ে গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ কেন্দ্র করে মির্জা ফখরুলের বিরুদ্ধে ১১ মামলার মধ্যে ১০টিতে জামিন পেলেন বলে জানিয়েছেন তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ। প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় জামিন পেলেই […]

Continue Reading

সার্বিকভাবে সরকার সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কথা রাখেনি: চুন্নু

জেএন ২৪ নিউজ ডেস্ক: সার্বিকভাবে নির্বাচন নিরপেক্ষ হয়েছে একথা বলার সুযোগ নেই মন্তব্য করে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, কিছু কিছু জায়গায় নির্বাচন ফেয়ার হয়েছে। অনেক জায়গায় আনফেয়ার হয়েছে। এক্ষেত্রে সরকারি লোকজন জড়িত ছিল। সরকার সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কথা রাখেনি। বুধবার বনানীস্থ দলের চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। […]

Continue Reading

যৌথসভায় শেখ হাসিনাকে ফুল দিয়ে বরণ করল নেতাকর্মীরা

জেএন ২৪ নিউজ ডেস্ক: নিরঙ্কুশ বিজয়ে টানা চতুর্থবার সরকার গঠন করা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ফুল দিয়ে যৌথসভায় বরণ করে নিলেন নেতাকর্মীরা। সোমবার বিকাল ৩টা ৩৮ মিনিটে ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ে দলের যৌথসভায় আসেন শেখ হাসিনা। এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও […]

Continue Reading

লেনদেনের অভিযোগ প্রমাণিত হলে পদত্যাগ করব: মহাসচিব চুন্নু

জেএন ২৪ নিউজ ডেস্ক: ভোটে ভরাডুবির পরে জাতীয় পার্টির নানা পর্যায়ের নেতাকর্মীরা অর্থ লেনদেনের যে অভিযোগ এনেছেন দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে। সেটি প্রমাণিত হলে পদত্যাগ করবেন বলে জানালেন জাপা মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু৷ সোমবার বনানীতে জাতীয় পার্টি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে অনানুষ্ঠানিক এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন৷ চুন্নু বলেন, চ্যালেঞ্জ দিয়ে বলছি, বাংলাদেশের কোনো […]

Continue Reading

হাইকোর্ট থেকে ১৫ই মার্চ পর্যন্ত আগাম জামিন পেলেন আব্দুল আউয়াল মিন্টু

জেএন ২৪ নিউজ ডেস্ক: প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় করা মামলায় বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টুকে ১৫ মার্চ পর্যন্ত আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। এই সময়ের মধ্যে তাকে ঢাকার দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করতেও বলা হয়েছে। সোমবার (১৫ জানুয়ারি) বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। গত বছরের ২৮ অক্টোবর ঢাকায় […]

Continue Reading

অনেক পোশাকওয়ালা মানুষ বলেছে ভোট স্লো করেন: শামীম ওসমান

জেএন ২৪ নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, নির্বাচনের দিন আমার কাছে সারাদিন ফোন এসেছে। প্রথম খেলা টেলিফোন নিয়ে কেন্দ্রে ঢুকতে দিবে না। এগুলো প্ল্যান করে করা হয়েছে। সর্ষের ভেতর ভুত আছে। অনেক পোশাকওয়ালা মানুষ বলেছে, ভোট স্লো করেন। তারা জানে না এখানে সকল এজেন্সির বাইরে আরেকটা এজেন্সি কাজ করে। শেখ […]

Continue Reading

জাপা চেয়ারম্যানের বিরুদ্ধে সমালোচনা, ২ নেতাকে অব্যাহতি

জেএন ২৪ নিউজ ডেস্ক: জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা মহানগর উত্তরের সভাপতি শফিকুল ইসলাম সেন্টু এবং সাবেক এমপি, পার্টির ভাইস চেয়ারম্যান ইয়াহিয়া চৌধুরীকে দলের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রবিবার রাতে জাপার যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুর সুপারিশে চেয়ারম্যান গোলাম […]

Continue Reading