যৌথসভায় শেখ হাসিনাকে ফুল দিয়ে বরণ করল নেতাকর্মীরা

রাজনীতি

জেএন ২৪ নিউজ ডেস্ক: নিরঙ্কুশ বিজয়ে টানা চতুর্থবার সরকার গঠন করা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ফুল দিয়ে যৌথসভায় বরণ করে নিলেন নেতাকর্মীরা।

সোমবার বিকাল ৩টা ৩৮ মিনিটে ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ে দলের যৌথসভায় আসেন শেখ হাসিনা। এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এরপর সূচনা বক্তব্য দেন তিনি।

সভার সভাপতি আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর আওয়ামী লীগের প্রথম যৌথসভা এটি।

সভায় উপস্থিত আছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনসমূহের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *