ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের হামলার আশঙ্কা তৈরি, ওয়াচডগ-এর সতর্কতা

জেএন ২৪ নিউজ ডেস্ক: জাতিসংঘের পরমাণু প্রধান ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চারপাশে বিপজ্জনক পরিস্থিতির বিষয়ে সতর্ক করেছেন। রাশিয়ার জাপোরিঝিয়া স্টেশনের কাছ থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার ফলে এই অঞ্চলে সংঘাত বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে। খবর আরটির। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রসি শনিবার সতর্ক করে বলেছেন, ইউক্রেনেরফ্রন্টলাইনের কাছাকাছি অবস্থিত জাপোরোঝিয়া পারমাণবিক […]

Continue Reading

রাজা তৃতীয় চার্লসের মাথায় উঠল মুকুট, বসলেন ব্রিটেনের সিংহাসনে

জেএন ২৪ নিউজ ডেস্ক: রানীর যুগের সাত দশকের পর ব্রিটেনের সিংহাসনে আরোহণ করেছেন রাজা তৃতীয় চার্লস। দেশটির সাতশ বছরের বেশি পুরনো ঐতিহাসিক সিংহাসনে শনিবার আরোহণ করেছেন তিনি। জমকালো আয়োজনের মধ্য দিয়ে রাজ্যাভিষেক হলো রাজা তৃতীয় চার্লসের। আর্চবিশপ তৃতীয় চার্লসের কাছে তার বিশ্বাসের প্রতিশ্রুতি দেওয়ার আগে রাজার সামনে হাঁটু গেড়ে বসেন। তিনি তার মাথায় মুকুট পরিয়ে […]

Continue Reading

দক্ষিণ কোরিয়ায় মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

জেএন ২৪ নিউজ ডেস্ক: দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের দক্ষিণে একটি খামার এলাকায় শনিবার প্রশিক্ষণ মহড়ার সময় যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে এতে কেউ হতাহত বা সম্পদের কোন ক্ষতি হয়নি বলে ধারণা করা হচ্ছে। মার্কিন সামরিক বাহিনী এ কথা জানিয়েছে। খবর এএফপি’র। মার্কিন বিমান বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার আগে এর […]

Continue Reading

পশ্চিম তীরে ইসরায়েলের অভিযানে ৩ ফিলিস্তিনি নিহত

জেএন ২৪ নিউজ ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরের নাবলুসে ফের অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ সময় জীবন্ত গোলার আঘাতে কম পক্ষে তিনজন ফিলিস্তিনি নিহত এবং চারজন আহত হয়েছে বলে ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছে। খবর আল-জাজিরার। ইসরায়েলি সেনাবাহিনী এবং গোয়েন্দা পরিষেবা এক বিবৃতিতে বলেছে গত ৭ এপ্রিল কয়েকজন ফিলিস্তিনি যোদ্ধা জেরিকোর উত্তরে একটি হামলার পিছনে জড়িত ছিল। তারা […]

Continue Reading

বৃহস্পতিবার একযোগে ২৪ ড্রোন দিয়ে ইউক্রেনে রাশিয়ার হামলা

জেএন ২৪ নিউজ ডেস্ক: বুধবার ভোরে ক্রেমলিনে ড্রোন হামলার পরদিন বৃহস্পতিবার একযোগে ২৪টি ড্রোন দিয়ে ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া। এর মধ্যে ১৮টি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে ইউক্রেনীয় বিমান বাহিনী জানিয়েছে। খবর এএফপির। টেলিগ্রাম মেসেজিং অ্যাপে ইউক্রেনের বিমান বাহিনী বলেছে, ‘হানাদাররা ২৪টি শাহেদ-১৩৬/১৩১ পর্যন্ত আক্রমণকারী ড্রোন চালু করেছে। আমাদের বিমান বাহিনী অন্যান্য বিমান […]

Continue Reading

প্রেসিডেন্ট পুতিনের বাসভবনে ইউক্রেনের ড্রোন হামলা

জেএন ২৪ নিউজ ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভবন ক্রেমলিনে প্রথমবারের মতো ড্রোন হামলার ঘটনা ঘটেছে। ক্রেমলিনের দাবি, প্রেসিডেন্ট পুতিনকে হত্যার উদ্দেশ্যে এই হামলাটি চালিয়েছে ইউক্রেন। তবে তাদের সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। খবর রয়টার্সের। ইউক্রেনের একজন সিনিয়র প্রেসিডেন্টের কর্মকর্তা রাশিয়ার এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ১৪ মাসের যুদ্ধে কিয়েভকে একেবারে মিশিয়ে দিয়েছে মস্কো। এটাই ইঙ্গিত দেয় […]

Continue Reading

বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনকে ‘অভ্যন্তরীণ’ বিষয়: যুক্তরাষ্ট্র

জেএন ২৪ নিউজ ডেস্ক: বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনকে ‘অভ্যন্তরীণ, ঘরোয়া নির্বাচন’ হিসেবে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে দেশটি কোনো মন্তব্য করতে চায় না। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার নিয়মিত সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল একথা বলেন। বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে এক প্রশ্নের তার এমন বক্তব্য এল। বেদান্ত […]

Continue Reading

সৌদির ইলেকট্রনিক-ভিসা চালু, যেসব সুবিধা পাবেন বাংলাদেশিরা

জেএন ২৪ নিউজ ডেস্ক: সৌদি আরবে গমনেচ্ছুদের ভ্রমণ সহজ করতে ই-ভিসা বা ইলেকট্রনিক ভিসা চালু করেছে দেশটি। আজ (১ মে) থেকে কার্যকর হয়। ই-ভিসা ব্যবস্থা বিশ্বের মধ্যে বাংলাদেশ থেকে প্রথম শুরু হয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান। সোমবার দুপুরে ঢাকাস্থ সৌদি দূতাবাসে ই-ভিসার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এসময় রাষ্ট্রদূত […]

Continue Reading

ভারতে ইমোসহ ১৪টি মেসেজিং অ্যাপ নিষিদ্ধ

জেএন ২৪ নিউজ ডেস্ক: পাকিস্তান থেকে আসা জঙ্গিরা ভারতে হামলা চালানোর জন্য নিজেদের সমর্থকদের সঙ্গে যোগাযোগের জন্য ব্যবহার করছে বিভিন্ন মেসেজিং অ্যাপ। তাই হামলা ঠেকাতে ভারতে ইমোসহ মোট ১৪টি মেসেজিং অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে। সম্প্রতি এমন খবরই প্রকাশ করছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। ঈদের ঠিক আগ মুহূর্তে জম্মু ও কাশ্মীরের পুঞ্চে লস্কর জঙ্গিদের গুলি এবং গ্রেনেড হামলায় […]

Continue Reading

সৌদি আরবে শুক্রবার পবিত্র ঈদ

জেএন ২৪ নিউজ ডেস্ক: সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। দেশটিতে ২১ এপ্রিল শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। বৃহস্পতিবার আরব নিউজ ও আল আরাবিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, বিশেষজ্ঞরা নতুন চাঁদ দেখার পর সৌদি আরব ঘোষণা করেছে শুক্রবার ঈদুল ফিতর পালিত হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্যের সুপ্রিম কোর্টও শুক্রবার […]

Continue Reading