ঈদুল আজহা ঘিরে ১৩ দিন সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকবে

জেএন ২৪ নিউজ ডেস্ক: আসন্ন ঈদুল আজহা ঘিরে ১৩ দিন ২৪ ঘণ্টা সিএনজি স্টেশন খোলা থাকবে। এর মধ্যে ঈদের দিনসহ আগের ৫ দিন এবং ঈদের পরের ৭ দিন এই নিয়ম কার্যকর থাকবে। বৃহস্পতিবার জ্বালানি বিভাগের এক নির্দেশনায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়। গ্যাস সংকটের কারণে গত ১ মার্চ থেকে সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত […]

Continue Reading

ধুনটে মোটরসাইকেল কিনে না দেওয়ায় বাবাকে ছুরিকাঘাত

রাকিবুল ইসলাম , ধুনট (বগুড়া): বগুড়ার ধুনটে মোটরসাইকেল কিনে না দেওয়ায় বাবাকে ছুরিকাঘাত করে ছেলে রিদয় আহম্মেদ রাব্বি (১৯)। ছুরিকাঘাতে গুরুতর আহত শফিকুল ইসলাম উপজেলার গোপালনগর ইউনিয়নের চরখুকশিয়া গ্রামের মৃত নেফাজ উদ্দিনের ছেলে। স্থানীয় সুত্রে জানা যায়, ঘটনার দিন ২২ জুন বৃহস্পতিবার সকালে বাবা শফিকুল ইসলামের কাছে মোটরসাইকেল কেনার বায়না ধরে ছেলে রিদয় আহম্মেদ রাব্বি। […]

Continue Reading

যাত্রীর উপর হামলার অভিযোগে পূরবী বাসের ড্রাইভারসহ ৩ স্টাফকে বরখাস্ত করলেন সমাজসেবক কাজল কান্তি দাশ

মুহাম্মদ আলী,বান্দরবান জেলা প্রতিনিধি: চট্টগ্রাম সরকারি কলেজে অধ্যয়নরত এক যাত্রীর উপর হামলার অভিযোগে পূরবী বাসের চালক, হেলপার এবং সুপারভাইজার’কে বরখাস্তের পাশাপাশি বান্দরবান-চট্টগ্রাম ও চট্টগ্রাম-কক্সবাজার সড়কে আজীবনের জন্য যানবাহন চালানোর কাজে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তারা হলেন, বাসের চালক নুরুল আবছার, সুপারভাইজার তপন চক্রবর্তী ও হেলপার সাদ্দাম হোসেন। এই বিষয়ে পূরবী পরিবহনের কর্ণধার কাজল কান্তি দাশ […]

Continue Reading

রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

জেএন ২৪ নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বঙ্গভবনে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সন্ধ্যায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেসসচিব মো: জয়নাল আবেদীন। তিনি জানান, সাক্ষাতে প্রধানমন্ত্রী বিভিন্ন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন। এর মধ্যে রয়েছে তাঁর সাম্প্রতিক জেনেভা সফর। সরকারপ্রধান রাষ্ট্রপতিকে তাঁর সাম্প্রতিক বিদেশ সফরের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত […]

Continue Reading

দেশে লোডশেডিং সহসাই কাটছে না: সিপিডি

জেএন ২৪ নিউজ ডেস্ক: দেশে আরও বেশ কিছু সময় লোডশেডিং থাকবে বলে আশঙ্কা প্রকাশ করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেছেন, কোথাও কোথাও ১০ ঘণ্টারও বেশি সময় ধরে বিদ্যুৎ থাকছে না। এই পরিস্থিতি সহসাই কাটছে না। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘বিদ্যুৎ ও জ্বালানি সম্পর্কিত […]

Continue Reading

প্রায় ৩ বছর পর কারামুক্তি ডা. সাবরিনার

জেএন ২৪ নিউজ ডেস্ক: এক হাজার ৬৯ দিন (প্রায় ৩ বছর) পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা নিয়ে প্রতারণার মামলায় দণ্ডিত জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা শারমিন হোসেন। তিনি গ্রেপ্তার হন ২০২০ সালের ১২ জুলাই। আর কাশিমপুর মহিলা কারাগার থেকে গত ১৬ জুন বিকাল ৫টার দিকে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার বিকালে কাশিমপুর […]

Continue Reading

যেভাবে আধিপত্যবাদের বিরুদ্ধে শেখ হাসিনার লড়াইকে চীন সবসময় সম্মান করে: রাষ্ট্রদূত

জেএন ২৪ নিউজ ডেস্ক: চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, আন্তর্জাতিক নিয়ম-নীতি ও জাতিসংঘ সনদ অনুযায়ী কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপ করা অনুচিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, শেখ হাসিনা যেভাবে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়ে নিজ দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তা চীন সবসময় সম্মান করে। বৃহস্পতিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও […]

Continue Reading

স্বতন্ত্র প্রার্থিতা ফিরে পেয়ে যা বললেন হিরো আলম

জেএন ২৪ নিউজ ডেস্ক: ঢাকার অভিজাত গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট, ভাসানটেক এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে প্রার্থিতা ফিরে পেয়েছেন স্বতন্ত্র পার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে হিরো আলমের করা আপিলের শুনানি শেষে তার প্রার্থিতা বৈধ বলে জানিয়েছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। ঢাকার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বৃহস্পতিবার এ শুনানি […]

Continue Reading

শেষ হয়ে আসছে নিখোঁজ টাইটানিক সাবমেরিনের অক্সিজেন

জেএন ২৪ নিউজ ডেস্ক: টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে নিখোঁজ হওয়া সাবমার্সিবলে থাকা পাঁচজনের খোঁজ এখনো মেলেনি। আটলান্টিকের প্রত্যন্ত হাজার হাজার বর্গমাইল জুড়ে তিন দেশের ব্যাপক অনুসন্ধানের পঞ্চম দিনেও কোনো সন্ধান পাওয়া যায়নি। এদিকে আর মাত্র কয়েক ঘণ্টার অক্সিজেন বাকি আছে এই ডুবো যানটিতে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মিনিভ্যান-আকারের টাইটান নামক সাবমেরিনটি মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক ওশানগেট […]

Continue Reading

বাংলাদেশে প্রধানমন্ত্রীর ক্ষমতার এককেন্দ্রীকরণের সুযোগ রেখেছে: ববি হাজ্জাজ

জেএন ২৪ নিউজ ডেস্ক: আগামী নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন, আমরা একটি অস্বাভাবিক রাজনৈতিক পরিস্থিতির আশঙ্কা করছি। যুক্তরাষ্ট্রের স্যাংশন এবং ভিসানীতি, দেশের নির্বাচন ব্যবস্থা এবং মানবাধিকার নিয়ে ইউরোপীয় ইউনিয়নের উদ্বেগ এবং আন্তর্জাতিক ভূ-রাজনীতিতে সরকারের অতিমাত্রায় ভারতপ্রীতি বা কায়েমি স্বার্থে চায়নার প্রতি অতি নির্ভরশীলতা আমাদের ভাবিয়ে তুলছে। তিনি বলেন, […]

Continue Reading