ঈদুল আজহা ঘিরে ১৩ দিন সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকবে

হাইলাইটস

জেএন ২৪ নিউজ ডেস্ক: আসন্ন ঈদুল আজহা ঘিরে ১৩ দিন ২৪ ঘণ্টা সিএনজি স্টেশন খোলা থাকবে। এর মধ্যে ঈদের দিনসহ আগের ৫ দিন এবং ঈদের পরের ৭ দিন এই নিয়ম কার্যকর থাকবে।

বৃহস্পতিবার জ্বালানি বিভাগের এক নির্দেশনায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

গ্যাস সংকটের কারণে গত ১ মার্চ থেকে সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত দৈনিক ৫ ঘণ্টা স্টেশনগুলো বন্ধ থাকে। তবে ঈদকে ঘিরে ১৩ দিন সেই সময়ের পরিবর্তন হচ্ছে।

জ্বালানি বিভাগের নির্দেশনায় বলা হয়, ঈদুল আজহা উদযাপন উপলক্ষে সিএনজি ফিলিং স্টেশন সার্বক্ষণিক খোলা থাকবে। মহাসড়কে যাত্রীদের যাতায়তে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার জন্য গ্যাস সুবিধার্থে সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *