ছাত্ররাজনীতিতে যুক্ত না হওয়ার শপথ নিলেন বাংলাদেশের বুয়েট শিক্ষার্থীরা

জেএন ২৪ নিউজ ডেস্ক: কর্তৃপক্ষের জারি থাকা আদেশ অমান্য করে ক্যাম্পাসে কোনো ধরনের সাংগঠনিক ছাত্ররাজনীতিতে যুক্ত না হওয়ার শপথ নিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে বুয়েট ক্যাফেটেরিয়ার সামনে সম্মিলিত কন্ঠে এ শপথ পাঠ করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলেন, ‘আমরা প্রতিজ্ঞা করছি যে, এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকল প্রকার সন্ত্রাস ও সাম্প্রদায়িক অপশক্তির উৎখাতকে […]

Continue Reading

প্রাথমিকে বৃত্তি পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত, মূল্যায়নে ভিন্ন প্রক্রিয়া

প্রাথমিকের বৃত্তি পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। পরীক্ষা বন্ধ হলেও ভিন্ন প্রক্রিয়ায় মূল্যায়ন করে শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হবে। তবে কীভাবে মূল্যায়ন করা হবে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। মঙ্গলবার বিকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন মুঠোফোনে জেএন ২৪ নিউজকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, […]

Continue Reading

কুমিল্লা-১১ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ৪ হেভিওয়েট নেতা

জেএন ২৪ নিউজ ডেস্ক: আগামী জাতীয় নির্বাচন সামনে। আর সব সংসদীয় আসনের মতো কুমিল্লা-১১ আসনেও জল্পনাকল্পনা আছে কে পেতে পারেন ক্ষমতাসীন দলের মনোনয়ন। আওয়ামী লীগের মনোনয়ন চান এমন চারজনই হেভিওয়েট নেতা। ফলে কুমিল্লা-১১ আসনে নৌকা প্রতীকের মনোনয়ন নিয়ে ঠান্ডা লড়াই চলছে বলা যায়। কুমিল্লা-১১ আসনে বর্তমান এমপি মুজিবুল হক। চারবার এ আসন থেকে এমপি হওয়ার […]

Continue Reading

বান্দরবানে পাহাড় ধসে ৬জন আহত, খোলা হয়েছে ১৯৩টি আশ্রয় কেন্দ্র

মুহাম্মদ আলী,বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবান পার্বত্য জেলায় টানা চারদিনের অবিরাম বর্ষণে বিভিন্ন স্থানে পাহাড় ধসে সড়ক, ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এসময় জেলা শহরের বীর বাহাদুর নগর ও স্টেডিয়াম এলাকায় পাহাড় ধসে দুইজন আহত হয়। আহতরা হলেন, মোঃ রিদোয়ান (১৯), রুমি আক্তার (২৮)। অন্যদিকে নাইক্ষ্যংছড়ির করিমার ঝিরি জসিম উদ্দিনের মাটির বাড়িতে দুপুর ১২ টার সময় পাহাড় ধসে […]

Continue Reading

২৪ ঘন্টায় ডেঙ্গুতে আরও ১৪ জনের মৃত্যু, ঢাকার ১০ জন

জেএন ২৪ নিউজ ডেস্ক: গত ২৪ ঘন্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৪ জন মারা গেছেন। এর মধ্যে ১০ জন ঢাকার এবং ঢাকার বাইরের চারজন। এ নিয়ে জানুয়ারি থেকে আজ সোমবার পর্যন্ত সর্বমোট ৩২৭ জন ডেঙ্গু রোগী মারা গেছেন। এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৭৫১ জন। এতে আক্রান্তের […]

Continue Reading

আরাভ ইস্যু হাওয়া? দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া মুখ থুবড়ে পড়ছে?

জেএন ২৪ নিউজ ডেস্ক: পুলিশ পরিদর্শক মামুন হত্যা মামলার আসামি দুবাইয়ে পলাতক আরাভ খানকে নিয়ে চার মাস আগে হঠাৎ দেশজুড়ে হইচই শুরু হয়। তবে সে ইস্যু এখন হাওয়া। ইন্টারপোলের রেড নোটিস মাথায় নিয়েই দুবাই চড়িয়ে বেড়াচ্ছেন আরাভ। মানব পাচারের নতুন হাতিয়ার ট্রাভেল এজেন্সি খুলেছেন দুবাইয়ে। অস্ট্রেলিয়া, মালয়েশিয়া ও রাশিয়াসহ বিভিন্ন দেশের ভিসা করিয়ে দেওয়ার নিশ্চয়তা […]

Continue Reading

শরিক দলগুলোকে সঙ্গে নিয়ে নতুন কর্মসূচির চিন্তা বিএনপির

জেএন ২৪ নিউজ ডেস্ক: ১৭ বছরের বেশি সময় ধরে ক্ষমতার বাইরে বিএনপি। এর মধ্যে একটা দীর্ঘ সময় তারা কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারেনি। জেল-জুলুমের শিকার হয়েছেন দলটির নেতাকর্মীরা। এ থেকে রেহাই পাননি খোদ দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ শীর্ষনেতারা। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে দুর্নীতির দায়ে খালেদা জিয়া গ্রেপ্তার হলেও কঠিন কোনো […]

Continue Reading

সাইবার নিরাপত্তা আইন২০২৩’ নামে প্রতিস্থাপিত হবে ডিজিটাল নিরাপত্তা আইন

জেএন ২৪ নিউজ ডেস্ক: বহুল আলোচিত ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ বাতিল করে ‘সাইবার নিরাপত্তা আইন-২০২৩’ নামে প্রতিস্থাপিত হবে। সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। আপাতত আইনটি ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে যাচ্ছে বলে সূত্র জানিয়েছে। এরপর চূড়ান্ত অনুমোদনের জন্য আবার মন্ত্রিসভায় ওঠানো হবে। সূত্র আরও জানিয়েছে, ডিজিটাল নিরাপত্তা আইন না থাকলেও […]

Continue Reading

চলমান মশা নিধনে বিটিআই কীটনাশক প্রয়োগ শুরু

জেএন ২৪ নিউজ ডেস্ক: চলমান মশক নিধন কার্যক্রমের অংশ হিসেবে প্রথমবারের মতো বাসিলাস থুরিনজেনসিস ইসরায়েলেনসিস (বিটিআই) কীটনাশক প্রয়োগ শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এই কীটনাশক পরিবেশ রক্ষা করে ডেঙ্গুর বাহক এডিস লার্ভা ধ্বংসে কার্যকরী ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম। সোমবার সকালে ডিএনসিসির অঞ্চল ৩-এর আওতাধীন গুলশান-২ এর […]

Continue Reading

ঘাতক ট্রাকচাপায় সাংবাদিকের মৃত্যু: ভারী যান চালানোর লাইসেন্স ছিল না চালকের

জেএন ২৪ নিউজ ডেস্ক: রবিবার রাতে মুন্সিগঞ্জ থেকে ট্রাকচালক আহাদকে গ্রেপ্তার করে র‌্যাব, ইনসেটে নিহত সাংবাদিক মিলনের ছবি। গাজীপুরের কাপাসিয়ায় কোটবাজালিয়া বাজার এলাকায় বেপরোয়া গতিতে চলমান ডাম্প ট্রাকের চাপায় পিষ্ট হয়ে সাংবাদিক মঞ্জুর হোসেন মিলন নিহত হওয়ার ঘটনায় ঘাতক ট্রাকচালক আহাদ মিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব। রবিবার রাতে মুন্সিগঞ্জের লৌহজং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। […]

Continue Reading