দেশের বাইরে চিকিৎসার সুযোগ পাবেন খালেদা জিয়া যে উপায়ে, জানালেন আইনমন্ত্রী

জেএন ২৪ নিউজ ডেস্ক: দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে একটি উপায় আছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বলেন, ‘উপায়টি হলো দোষ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করা।’ বুধবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা বলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল মিথ্যাচার করে জনগণকে […]

Continue Reading

তাহলে সাকিব আল হাসানই কি আওয়ামী লীগের তুরুপের তাস?

আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী হচ্ছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অলরাউন্ডার সাকিব। সূত্রগুলো জানিয়েছে এমনভাবেই এগিয়েছে সব। সবকিছু ঠিকঠাক থাকলে ধানমন্ডি-নিউমার্কেট-কলাবাগান-হাজারীবাগ নিয়ে গঠিত ঢাকা-১০ সংসদীয় আসনে সাকিব আওয়ামী লীগের প্রার্থী হবেন বলে সূত্রগুলো জানায়। এ নিয়ে একাধিকবার প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গেও সাকিবের কথা হয়েছে। একাধিক ঘনিষ্ঠ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সাকিব […]

Continue Reading

একসঙ্গে আসছেন শাহরুখ-সালমান-হৃত্বিক!

জেএন ২৪ নিউজ ডেস্ক: সিনেমাপ্রেমীদের জন্য দারুণ সুখবর। এক, দুই নয়, যশ রাজ ফিল্মসের তরফ থেকে আসছে এক্কেবারে ট্রিপল ধামাকা। ভাবছেন হচ্ছেটা কী! এই প্রযোজনা সংস্থা আনতে চলেছে তাদের ব্লকবাস্টার স্পাই ইউনিভার্সের ‘ওয়ার’-এর দ্বিতীয় পার্ট। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, সেই ‘ওয়ার-২’তেই নাকি একসঙ্গে দেখা যাবে শাহরুখ খান, সালমান খান ও হৃত্বিক রোশনকে। তাহলে বুঝতেই পারছেন, কতটা […]

Continue Reading

ডেঙ্গু চিকিৎসার জন্য ভারত থেকে এল ১ লাখ ৭৩ হাজার ব্যাগ স্যালাইন

জেএন ২৪ নিউজ ডেস্ক: যশোরের বেনাপোল বন্দর দিয়ে ৬ চালানে ভারত থেকে ডেঙ্গু রোগীদের চিকিৎসায় ব্যবহৃত প্রায় এক লাখ ৭৩ হাজার ব্যাগ স্যালাইন এসেছে। মঙ্গলবার সন্ধ্যায় ৫০ হাজার ২৮০ ব্যাগে এই স্যালাইন বেনাপোল বন্দর দিয়ে দেশে প্রবেশ করে। স্যালাইন আমদানিকারক ঢাকার জাস করপোরেশন। রপ্তানিকারক ভারতের জেনটেক্স ফার্মাসিটিক্যাল। এ নিয়ে ৬টি চালানে একই প্রতিষ্ঠান এক লাখ […]

Continue Reading

ভারত কি বলেছে একতরফা নির্বাচন করতে? কাদেরের উদ্দেশে ফখরুলের প্রশ্ন

জেএন ২৪ নিউজ ডেস্ক: ভারত বাংলাদেশে একতরফা নির্বাচন করতে সরকারকে কোনো বার্তা দিয়েছে কিনা আওয়ামী লীগের কাছে তা জানতে চেয়ে প্রশ্ন রেখেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ‘তলেতলে আপস হয়ে গেছে। আমেরিকার দিল্লিকে দরকার। দিল্লি আছে, আমরাও আছি’- আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের প্রেক্ষিতে তিনি বলেন, ‘দিল্লি কি বলেছে অবৈধ নির্বাচন […]

Continue Reading

কোয়ান্টাম ডট গবেষণায় রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

জেএন ২৪ নিউজ ডেস্ক: কোয়ান্টাম ডট সংশ্লেষণবিষয়ক গবেষণার জন্য রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন তিনজন বিজ্ঞানী। তারা হলেন- যুক্তরাষ্ট্রের মুঙ্গি বাওয়েন্দি, লুইস ই ব্রুস এবং রাশিয়ার অ্যালেক্সি একিমোভ। বাংলাদেশ সময় বুধবার বিকাল ৩টা ৪৫ মিনিটে সুইডেনের স্টকহোম থেকে এ বছরের রসায়নে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস। অবশ্য এই নোবেল বিজয়ীদের […]

Continue Reading

সেলফি তোলার সময় বাইডেন-শেখ হাসিনার কী আলাপ হয়েছিল, জানাল হোয়াইট হাউস

জেএন ২৪ নিউজ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাতে বাংলাদেশে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছিল। জি-২০ শীর্ষ সম্মেলনের প্রায় তিন সপ্তাহ পর এই তথ্য জানিয়েছেন মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের কৌশলগত যোগাযোগবিষয়ক সমন্বয়কারী জন কিরবি। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের […]

Continue Reading

রাস্তা চওড়া করার জন্য জায়গা ছাড়ার আহ্বান ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম

জেএন ২৪ নিউজ ডেস্ক: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন এলাকায় অন্তত ২০ ফিট চওড়া রাস্তা নির্মাণের জন্য জনগণকে জায়গা ছাড়ার আহবান জানিয়েছেন মেয়র মো. আতিকুল ইসলাম। বুধবার সকালে আতিকুল ইসলাম ১৪ নম্বর ওয়ার্ডের আওতাধীন মিরপুর, শেওড়াপাড়া এলাকায় চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। মতবিনিময় সভায় […]

Continue Reading

অঙ্গীকার নিয়ে আত্মপ্রকাশ করলো নতুন ছাত্রসংগঠন ‘গণতান্ত্রিক ছাত্রশক্তি’

জেএন ২৪ নিউজ ডেস্ক: শিক্ষা ব্যবস্থার পুনর্গঠন, রাজনৈতিক ব্যক্তি, পরিসর ও সংস্কৃতি নির্মাণ, শিক্ষার্থী কল্যাণ, ছাত্র-নাগরিক রাজনীতি নির্মাণ ও রাষ্ট্র-রাজনৈতিক ব্যবস্থা পুনর্গঠনের অঙ্গীকার নিয়ে আত্মপ্রকাশ করেছে নতুন ছাত্রসংগঠন ‘গণতান্ত্রিক ছাত্রশক্তি’। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সামনে এক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে নতুন এই ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী সংবাদ সম্মেলন মধুর […]

Continue Reading

রোহিঙ্গা ক্যাম্পে পৃথক ভাবে সংঘর্ষ: আরসা-আরএসও’র ২ সদস্য নিহত

জেএন ২৪ নিউজ ডেস্ক: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পৃথক ঘটনায় সন্ত্রাসী গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) ও রোহিঙ্গা সলিডারিটি অরগানাইজেশন (আরএসও) এর দুইজন সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে ও বুধবার ভোরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ ইকবাল জানান, আধিপত্য বিস্তারের জের ধরে দুই গ্রুপের সংঘর্ষ হয়। […]

Continue Reading