কোটা সংস্কারে আন্দোলনকারীদের সহযোগিতা করা হবে: ববি হাজ্জাজ

অনলাইন ডেস্ক : সরকারি চাকরিতে কোটাপ্রথা বাতিল বা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ। বলেন, ‘এ দেশের অনেক অর্জন তরুণ এবং ছাত্রসমাজের হাত ধরে এসেছে৷ ২০১৮ সালে তীব্র ছাত্র আন্দোলনের মুখে বাতিল হওয়া কোটাপ্রথা সরকারের শীর্ষ পর্যায়ের প্রতিহিংসার রাজনীতির কারণে আদালতকে ব্যবহার করে আবার সামনে আনা হয়েছে৷’ […]

Continue Reading

দেশে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে: সেলিমা রহমান

অনলাইন ডেস্ক : দেশে এখন ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। তিনি বলেন, সবচেয়ে বড় ভয়াবহ হচ্ছে দেশের স্বাধীনতা হুমকির মুখে। আমার এক অনিশ্চয়তার দিকে ছুটে চলছি। দেশের মানুষ ধুঁকে ধুঁকে মরছে। শনিবার জাতীয় প্রেসক্লাবের বাংলাদেশ ইয়ুথ ফোরামের উদ্যোগে ‘ভারতের সাথে অসম চুক্তি-বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ওপর হুমকি’ শীর্ষক […]

Continue Reading

দক্ষিণ গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৭১, আহত প্রায় ৩০০

অনলাইন ডেস্ক : দক্ষিণ গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবুতে ইসরায়েলি হামলায় ৭০ জনের বেশি নিহত এবং প্রায় ৩০০ আহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আনাদোলুর। শনিবার এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, ‘খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের বিরুদ্ধে দখলদারদের ভয়াবহ গণহত্যায় মৃতের সংখ্যা ৭১ জনেরও বেশি এবং ২৮৯ জন আহত হয়েছে, যার মধ্যে অনেকের অবস্থা […]

Continue Reading

আদালতের রায় পর্যন্ত শিক্ষার্থীদের অপেক্ষা করতে বললেন পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক : কোটা নিয়ে সর্বোচ্চ আদালতের রায় পর্যন্ত শিক্ষার্থীদের অপেক্ষা করতে বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। একইসঙ্গে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার বিকালে বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্লাটিনাম জয়ন্তী উদযাপন এবং বগুড়া জেলা আওয়ামী লীগের প্রবীণ নেতাদের সংবর্ধনা ও মরণোত্তর সম্মাননা প্রদান অনুষ্ঠানে এ আহ্বান জানান। […]

Continue Reading

মানুষ পরিবর্তনের জন্য অপেক্ষা করছে: নজরুল ইসলাম

অনলাইন ডেস্ক : দেশের মানুষ পরিবর্তনের জন্য অপেক্ষা করছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, এই পরিবর্তনের জন্য খুব শিগগিরই কর্মসূচি আসছে। দেশটাকে রক্ষা করার জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে লড়াইটা চালিয়ে যেতে হবে। শুক্রবার রাতে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যুগপৎ আন্দোলনের শরিক কয়েকটি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে বিএনপির বৈঠকের পর আয়োজিত সংবাদ […]

Continue Reading

সার্কভুক্ত দেশে স্থানীয় মুদ্রায় বাণিজ্য করলে অর্থনীতি শক্তিশালী হবে: গভর্নর

অনলাইন ডেস্ক : সার্কভুক্ত দেশে স্থানীয় মুদ্রায় বাণিজ্য করলে অর্থনীতি আরো শক্তিশালী হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। বলেন, সার্কভুক্ত দেশে স্থানীয় মুদ্রা বাণিজ্যে অর্থনৈতিক স্থিতিশীলতা, প্রবৃদ্ধি এবং আঞ্চলিক সহযোগিতার অপার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, স্থানীয় মুদ্রা চালুর ক্ষেত্রে সহযোগিতামূলক প্রচেষ্টা, নীতি উদ্ভাবন এবং কৌশলগত চুক্তির মাধ্যমে আরও স্থিতিস্থাপক এবং সমন্বিত আঞ্চলিক […]

Continue Reading

পাকিস্তানের সংসদে পিটিআইকে সংরক্ষিত আসন দিতে আদালতের নির্দেশ

অনলাইন ডেস্ক : গত ফেব্রুয়ারির নির্বাচনে গঠিত পাকিস্তানের চলমান জাতীয় সংসদে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টিকে ২৩টি সংরক্ষিত আসন দেওয়ার নির্দেশনা দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। শুক্রবার সুপ্রিম কোর্টের ১৩ বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় দেন। বেঞ্চের ৮ বিচারপতি পিটিআইয়ের পক্ষে এবং ৫ জন বিপক্ষে রায় দেন। রায়ে পাকিস্তানের প্রধান বিচারপতি বলেছেন, ‘রাজনৈতিক দল হিসেবে পিটিআই […]

Continue Reading

বেআইনি সমাবেশ: যুবদলের ৬ নেতাকর্মীর ২৭ মাসের কারাদণ্ড

অনলাইন ডেস্ক : আইন বহির্ভূত সমাবেশ করে জনসধারণের ক্ষতিসাধনের অভিযোগ গুলশান পুলিশের করা মামলায় যুবদলের ৬ নেতাকর্মীকে ২৭ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। ক্ষতিসাধনের দায়ে প্রত্যেককে দুই বছর এবং বেআইনি সমাবেশের দায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডিতরা হলেন— ওয়াসিম চৌধুরী, কামাল, খায়রুল ইসলাম, নবী, স্বাধীন, রুবেল। বৃহস্পতিবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের […]

Continue Reading

চীনে ভোজ্য তেলে দূষণ কেলেঙ্কারি নিয়ে সমালোচনার ঝড়

আন্তর্জাতিক ডেস্ক : চীনে যে জ্বালানি ট্যাঙ্কারে বিষাক্ত রাসায়নিক বহন করা হয়েছে, সেই ট্যাঙ্কার ঠিকঠাক পরিষ্কার না করেই তাতে ভোজ্যতেল পরিবহন করা হয়েছে – এমন এক খবর নিয়ে এই মূহুর্তে চীন উত্তাল। চীনা সরকার বলেছে, তারা এ অভিযোগের বিষয়ে তদন্ত শুরু করতে যাচ্ছে। চীনের রাষ্ট্র-পরিচালিত সংবাদপত্র বেইজিং নিউজ বলছে, জ্বালানি পরিবহনের জন্য ব্যবহৃত ট্যাঙ্কারগুলোতে ভোজ্যতেল […]

Continue Reading

কোটা আন্দোলনকারীদের নতুন কর্মসূচি ঘোষণা

অনলাইন ডেস্ক ; কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা এবার সারাদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে। শুক্রবার সারাদেশের বিভিন্ন ক্যাম্পাসে এই কর্মসূচি পালন করবে তারা। টানা চার দিন বাংলা ব্লকেড পালনের পর নতুন এ কর্মসূচি এলো। বৃহস্পতিবার রাত ৯টায় এ ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। নাহিদ জানান, এক দফা দাবি বাস্তবায়ন, সারাদেশে শিক্ষার্থীদের […]

Continue Reading