সারাদেশে শাটডাউন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শতশত গাড়ি

অনলাইন ডেস্ক : সারাদেশে চলছে ‘কমপ্লিট শাটডাউন’। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ, বিজিবি, র‍্যাব, সোয়াটের ন্যাক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বুধবার এ কর্মসূচি ঘোষণা দেয়। শাটডাউনের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শতশত গাড়ি আটকে আছে। এদিকে রাজধানীর শনির আখড়া ও কাজলা এলাকায় আজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার […]

Continue Reading

৩৯ রাজনৈতিক দলের যৌথ বিবৃতি; শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি

অনলাইন ডেস্ক : আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের ‘স্বশস্ত্র সন্ত্রাসী’ আখ্যা দিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছে যুগপৎ আন্দোলনে থাকা বিএনপিসহ ৩৯ রাজনৈতিক দল। মঙ্গলবার রাতে যুগপৎ আন্দোলনে থাকা সব রাজনৈতিক দলের পক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়। বিবৃতিতে সরকারকে হুঁশিয়ার করে বলা হয়, দমন-নিপীড়ন করে […]

Continue Reading

‘তালিকা ধরে গ্রেপ্তার করব’, বিএনপি কার্যালয়ে অভিযান শেষে ডিবির হারুন

অনলাইন ডেস্ক : কোটা সংস্কার আন্দোলন ঘিরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটার পর রাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে শুরু হওয়া অভিযানে শতাধিক ককটেল, ৫/৬ বোতল পেট্রোল, ৭টি দেশি-বিদেশি অস্ত্র, ৫০০ লাঠিসোঁটা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ডিবিপ্রধান হারুন অর রশীদ। […]

Continue Reading

দেশের সব স্কুল কলেজ পলিটেকনিক বন্ধ ঘোষণা, ১৮ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত

অনলাইন ডেস্ক : সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনের মধ্যে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে দেশের সব স্কুল-কলেজ ও পলিটেকনিক ইনস্টিটিউট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে সরকার। এছাড়াও ১৮ জুলাইয়ের এইচএসসি পরীক্ষাও স্থগিত করা হয়েছে। মঙ্গলবার রাতে শিক্ষা মন্ত্রণালয় এমন ঘোষণা দিয়ে বলেছে, বিদ্যালয় ও কলেজগামী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন […]

Continue Reading

মহিলা দলের ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব রুনা লায়লা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক : বাংলাদেশে জাতীয়তাবাদী মহিলা দলের ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব অ্যাডভোকেট রুনা লায়লা রুনাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাত পৌনে ১২টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে তাকে আটক করা হয়। রুনা লায়লাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে তার পরিবার বলেছে, কাফরুল থানার দায়েরকৃত জি.আর মামলায় মোহাম্মদপুর থানার পুলিশ তার নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করে […]

Continue Reading

ঢাবিতে সাঁজোয়া যানসহ পুলিশ মোতায়েন

অনলাইন ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা ও দফায় দফায় সংঘর্ষের পর উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাবিতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। সোমবার সন্ধ্যা সাতটার দিকে পুলিশের একটা ফোর্স সাঁজোয়া যানসহ শহীদুল্লাহ হলের সামনে অবস্থান নেয়। পুলিশের অবস্থানের পর ছাত্রলীগ নেতাকর্মীরাও হলগেটে অবস্থান নিয়েছে। উপস্থিত কর্মকর্তারা বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে পুলিশ। […]

Continue Reading

শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ

অনলাইন ডেস্ক : আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ। ১/১১-এর তত্ত্বাবধায়ক সরকারের সময় বিভিন্ন মিথ্যা-বানোয়াট, হয়রানি ও ষড়যন্ত্রমূলক মামলায় ২০০৭ সালের ১৬ জুলাই বঙ্গবন্ধু কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়েছিল। ওই সময় শেখ হাসিনার মুক্তির দাবিতে ঢাকা মহানগর আওয়ামী লীগ ২৫ লাখ গণস্বাক্ষর সংগ্রহ করে তত্ত্বাবধায়ক সরকারের কাছে জমা […]

Continue Reading

সোনার দামে রেকর্ড, ভরি ১ লাখ ২০ হাজার ছাড়াল

অনলাইন ডেস্ক : দেশের বাজারে সোনার দাম বেড়ে ইতিহাসে সর্বোচ্চ হয়েছে। সব থেকে ভালো মানের তথা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ১ হাজার ১৯০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ২০ হাজার ৮১ টাকা হয়েছে। দেশে এটাই সোনার সর্বোচ্চ দাম। রবিবার রাতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তিতে সোনার নতুন দামের […]

Continue Reading

দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কঠোর বার্তা— ‘আপন-পর কাউকে ছাড় নয়’

অনলাইন ডেস্ক : দেশ থেকে দুর্নীতি নির্মূলে সরকারের পক্ষ থেকে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুর্নীতির বিরুদ্ধে অভিযান তার সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করবে না জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আপন-পর কাউকে ছাড় দেওয়া হবে না।’ রবিবার বিকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি এসব বলেন। গত ৮ […]

Continue Reading

‘আমি কে তুমি কে, রাজাকার রাজাকার’ স্লোগানে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়

অনলাইন ডেস্ক : ‘সরকারি চাকরিতে বীর মুক্তিযোদ্ধার নাতি-নাতনিরা কোটা সুবিধা পাবে না, তাহলে কি রাজাকারের নাতি-নাতনিরা পাবে’— প্রধানমন্ত্রীর এমন মন্তব্যের প্রতিবাদে মধ্যরাতে হল থেকে বেরিয়ে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। রবিবার দিনগত রাত সাড়ে ১২টায় ‘আমি কে তুমি কে, রাজাকার রাজাকার’— এমন স্লোগানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বের […]

Continue Reading