ফ্যাসিস্ট আমলের বিচারপতির কীর্তি ওকালতির নামে প্রতারণা, অগণিত মক্কেলের টাকা নিয়ে নয়ছয়

নিজস্ব প্রতিবেদক : আলোচিত-সমালোচিত বিচারপতি একেএম জহিরুল হক। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে টানা ১৪ বছর তিনি উচ্চ-আদালতের বিচারপতি পদে অধিষ্ঠিত ছিলেন। ২০১০ সালের ১৮ এপ্রিল বিচারপতি কাজী রেজা-উল হকের সঙ্গে তিনিও উচ্চ-আদালতের বিচারপতি হিসেবে নিয়োগ পান। রাষ্ট্রের এই উচ্চ-সম্মানজনক পদে বসে বিচারপতি একেএম জহিরুল হক এতটাই দুর্নীতি-অনিয়মে জড়িয়ে পড়েছিলেন যে, ন্যাশনাল ব্যাংকের ঋণ সংক্রান্ত […]

Continue Reading

রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে জুলাই সনদের খসড়া সংশোধনের সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক : রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে জুলাই জাতীয় সনদের খসড়া সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। জুলাই সনদের খসড়ার উপর দলগুলোর দেওয়া মতামত পর্যালোচনা শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে পরস্পর বিরোধী মতামত নিয়ে কিভাবে দলগুলোর সঙ্গে সমঝোতায় পৌছানো যায়, সেই প্রচেষ্টা অব্যাহত রাখার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) জাতীয় সংসদ ভবনস্থ […]

Continue Reading

লতিফ সিদ্দিকীসহ ১৬ জন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার

অনলাইন ডেস্ক : রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) থেকে আটক হওয়া আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার দেখিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার দিবাগত রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম। তিনি জানান, লতিফ সিদ্দিকীসহ ১৬ জনের বিরুদ্ধে আজকের […]

Continue Reading

নির্বাচন চাইলে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করুন : সমাজকল্যাণ উপদেষ্টা

অনলাইন ডেস্ক : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রামের চেতনা বাস্তবায়িত হয়নি বলেই ২৪-এর গণ-অভ্যুত্থান হয়েছে। এমন সময় একটা রাষ্ট্র পেয়েছি, যেখানে কোনো টাকা ছিল না। কোনো সিস্টেম নেই। বিগত দিনে দুর্নীতি এমন পর্যায়ে হয়েছে, এতোগুলো স্তরবিশিষ্ট যে, আমাদের পক্ষে অল্প সময়ে সবটুকু উৎপাটন করা কঠিন। বুধবার […]

Continue Reading

পিআর নিয়ে কয়েকটি দল মামা বাড়ির আবদার করছে : রিজভী

অনলাইন ডেস্ক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, পিআর নিয়ে কয়েকটি দল মামা বাড়ির আবদার করছে, পিআর নিয়ে সাধারণ মানুষের কোনো আগ্রহ নেই। বুধবার জামালপুরের দেওয়ানগঞ্জ গার্লস হাই স্কুল মাঠে আর্থিক সহায়তার চেক ও অটোরিকশার চাবি তুলে দেওয়ার সময় তিনি এ কথা বলেন। রিজভী বলেন, রমজানের আগেই জাতীয় নির্বাচন দিয়ে জনগণের […]

Continue Reading

নির্বাচনের স্বার্থে সর্বোচ্চ ছাড় দেবে বিএনপি

অনলাইন ডেস্ক : নির্বাচনের স্বার্থে সর্বোচ্চ ছাড় দিতে প্রস্তুত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির প্রত্যাশা, জুলাই সনদ প্রণীত ও বাস্তবায়িত হবে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে। জুলাই সনদ বাস্তবায়নের আট দফা অঙ্গীকারনামাকে অপ্রয়োজনীয় বলেও মনে করছে দলটি। গত সোমবার রাতে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এমন আলোচনা হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে। জুলাই জাতীয় […]

Continue Reading

জামায়াতের সঙ্গে বিএনপির জোট হওয়ার সম্ভাবনা নেই: সালাহউদ্দিন আহমদ

অনলাইন ডেস্ক : জামায়াতে ইসলামীর সঙ্গে জোটের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার রাজধানীর গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। এসময় আসন্ন নির্বাচনে নির্বাচনী জোটের প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, বেশ কয়েকটি ইসলামি দলের সঙ্গে আলোচনা চলছে। আমরা ইসলামি মূল্যবোধে বিশ্বাস করি। তবে জামায়াতে ইসলামীর সঙ্গে […]

Continue Reading

প্রথম আলোর ফ্যাসিস্ট ভূমিকা জাগ্রত হচ্ছে : জিএমপি কমিশনার

অনলাইন ডেস্ক : গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার মো. নাজমুল করিম খান বলেছেন, ‘গাজীপুরকে একটি নিরাপদ শহর হিসেবে গড়ে তুলতে আমরা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছি। কিন্তু এত প্রচেষ্টার পরও যখন আমাদের বিরুদ্ধে নেতিবাচক প্রতিবেদন প্রকাশিত হয়, তা মর্মাহত করে।’ প্রথম আলোর সিরিজ প্রতিবেদন নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন জিএমপি কমিশনার। নাজমুল করিম খান […]

Continue Reading

ফেব্রুয়ারিতে নির্বাচন বানচালের নানা ষড়যন্ত্র চলছে : আমিনুল

অনলাইন ডেস্ক : বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর শাখার আহ্বায়ক আমিনুল হক বলেছেন, আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে বানচালের নানা ষড়যন্ত্র চলছে। কেউ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে, কেউ আবার তাদের বিদেশি প্রভুদের সহযোগিতা নিয়ে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। তবে দেশের জনগণ ঐক্যবদ্ধ, তারা নির্বাচন ছাড়া অন্য কিছু মেনে নেবে না। সোমবার রাজধানীর […]

Continue Reading

আজ থেকে ডাকসুতে প্রচারণা শুরু

অনলাইন ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার শুরু হচ্ছে আজ মঙ্গলবার (২৬ আগস্ট) থেকে। সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মেজর কোনো আচরণবিধির ভায়োলেশন এখন পর্যন্ত হয়নি। এমনটি যেন ভবিষ্যতে […]

Continue Reading