দেশব্যাপী বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

অনলাইন ডেস্ক : দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণের মধ্য দিয়ে রাজধানী ঢাকাসহ সারাদেশে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে দলের নেতা-কর্মীরা। সোমবার সকাল ১১টার দিকে রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে এ কর্মসূচি […]

Continue Reading

বিএনপিই একমাত্র দল যারা বাংলাদেশকে রক্ষা করতে পারে: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক : বিএনপি সরকার গঠন করলে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। আর বিএনপিই একমাত্র দল যারা বাংলাদেশকে রক্ষা করতে পারে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ বিষয়ে কথা বলেন। বিএনপির দেয়া ৩১ দফার সংস্কার বিষয়ে […]

Continue Reading

গাজা ইস্যুতে তুরস্কের অবস্থান স্পষ্ট: প্রেসিডেন্ট এরদোয়ান

অনলাইন ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, গাজা ইস্যুতে তুরস্কের অবস্থান স্পষ্ট, কারণ আঙ্কারার নীতির মূলেই রয়েছে মানবাধিকার ও মানবিক মূল্যবোধ। রবিবার চীনের শীর্ষ সংবাদমাধ্যম পিপলস ডেইলি-তে প্রকাশিত “এ শেয়ার্ড পাথ টু পিস অ্যান্ড জাস্টিস” (শান্তি ও ন্যায়ের যৌথ পথ) শিরোনামের এক প্রবন্ধে তিনি লেখেন, বর্তমান বিশ্ব “অভূতপূর্ব মাত্রা ও জটিলতার সংকটে” জর্জরিত, […]

Continue Reading

মোহাম্মদপুরে ‘ক্র্যাক ডাউন’ শুরু করতে যাচ্ছে পুলিশ

অনলাইন ডেস্ক : রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানা এলাকার আইনশৃঙ্খলা ও অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণে ‘ক্র্যাক ডাউন’ শুরু করতে যাচ্ছে পুলিশ। ছিনতাই-ডাকাতিকালে কোনো অপরাধী ধরা পড়লেই তাকে ডিটেনশন (আটকাদেশ) দেওয়ার নির্দেশনা প্রদান করেছেন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা। এ ছাড়া অপরাধপ্রবণ এলাকায় ব্লক রেইড, চেকপোস্ট বসিয়ে তল্লাশির পাশাপাশি পুলিশের দৃশ্যমান তৎপরতা বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি মোহাম্মদপুর-আদাবর এলাকায় […]

Continue Reading

একটি গোষ্ঠী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে : মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি চক্রান্ত চলছে, বাংলাদেশে ভবিষ্যতে একটি নির্বাচন হওয়ার কথা। সেই নির্বাচনকে একটি গোষ্ঠী বানচাল করতে ষড়যন্ত্র করছে। শনিবার বিকাল ৫টার দিকে ময়মনসিংহ নগরীর টাউন হল অডিটরিয়ামে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ‌‘আজকে দুখের সঙ্গে […]

Continue Reading

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় ভাঙচুর-অগ্নিসংযোগ

অনলাইন ডেস্ক : রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। শনিবার সন্ধ্যা সোয়া ৬টার পর এ ঘটনা ঘটে। সরেজমিনে দেখা যায়, সন্ধ্যায় বিজয়নগর থেকে গণঅধিকার পরিষদ ও পল্টন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা-কর্মীরা মিছিল নিয়ে জাপা কার্যালয়ের সামনে আসেন। এসময় এ উত্তেজনা দেখা দেয়। প্রায় ১৫ মিনিটের বেশি সময় উত্তেজনার […]

Continue Reading

গ্লোবাল কনজ্যুমার এন্ড হিউম্যান রাইটস ফোরাম নেতৃবৃন্দের সাথে পানসি রিসোর্ট কর্তৃপক্ষের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক : সাগরকণ্যা খ্যাত কুয়াকাটায় নির্মানাধীন পানসি রিসোর্ট (প্রাঃ) লিঃ এর কর্মকর্তাদের সাথে সৌজন্য স্বাক্ষাত ও মতবিনিময় করেছে গ্লোবাল কনজ্যুমার এন্ড হিউম্যান রাইটস ফোরাম নেতৃবৃন্দ। ৩০ আগস্ট শনিবার রাজধানীর পুরানা পল্টনস্থ পানসি রিসোর্ট (প্রাঃ) লিঃ এর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গ্লোবাল কনজ্যুমার এন্ড হিউম্যান রাইটস ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোঃ হাসান […]

Continue Reading

মানিকগঞ্জে কেন্দ্রীয় যুবদল নেতা আলী আশরাফের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে জনগণের সড়ক বন্ধ করে দেওয়ার প্রতিবাদে কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলী আসরাফের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার সকালে মানিকগঞ্জ শহরের দাশরা রমজান আলী সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেয় এলাকাটির বিভিন্ন বয়সী ভুক্তভোগী বাসিন্দারা। এ সময় বক্তারা তাদের বক্তব্যে অভিযোগ করেন, কেন্দ্রীয় যুবদল নেতা ও মানিকগঞ্জ জেলা […]

Continue Reading

বিএনপি ছাড়া কিছু রাজনৈতিক দল চাইছে নির্বাচন পেছাতে : রুমিন ফারহানা

অনলাইন ডেস্ক : বিএনপির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, বিএনপি ছাড়া কিছু রাজনৈতিক দল চাইছে নির্বাচনটা যতদূর সম্ভব পেছানো যাক। তারা চাইছে আরেকটু হাতে সময় পেলে হয়তো কিছু আসন বেশি পেতে পারে। এজন্য তারা বিভিন্ন সময় বিভিন্ন বাহানা নিয়েও হাজির হচ্ছে। তিনি বলেন, কোনো কোনো দল এমনও দাবি করছে পিআর পদ্ধতি […]

Continue Reading

দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি নিয়ে আইএসপিআরের বক্তব্য

অনলাইন ডেস্ক : রাজধানীর বিজয়নগরে আল রাজী টাওয়ারের সামনে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে সহিংস পরিস্থিতি সৃষ্টি হয়। পরে দু’পক্ষকে ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা বাহিনী বল প্রয়োগ করলে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও দলটির সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হন। শুক্রবার রাতে এ ঘটনা প্রসঙ্গে একটি সংবাদ […]

Continue Reading