1. admin@jn24news.com : admin :
  2. onemediabd@gmail.com : admin2 :
  3. mail.bizindex@gmail.com : newsroom :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :

তারেক রহমানকে বরণে ব্যাপক প্রস্তুতি, নিরাপত্তা

  • Update Time : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৩২ Time View

অনলাইন ডেস্ক : দীর্ঘ প্রায় ১৮ বছরের নির্বাসনের পর ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর দেশে ফেরার খবরে উচ্ছ্বসিত ও উজ্জীবিত দলের নেতা-কর্মীরা। তারা বলছেন, এ আগমন শুধু দলের নেতা-কর্মীর জন্য নয়, সমগ্র জাতির জন্য আনন্দ ও আশার বার্তা বয়ে আনছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। তারেক রহমান দেশে ফিরে রাজধানীর গুলশান-২ এভিনিউ রোডের ১৯৬ নম্বর বাড়িতে উঠবেন বলে জানা গেছে। এজন্য বাড়িটি পুরোপুরি প্রস্তুত করা হয়েছে। তাঁর সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার।

জানা যায়, ২৫ ডিসেম্বর পর্যন্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকলে তারেক রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি হাসপাতালে যাবেন। সেখানে তাঁর মায়ের স্বাস্থ্যের খোঁজখবর নেবেন। পরে বাসায় ফিরবেন। নেতা-কর্মীরা বলছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এরই মধ্যে ২৭৩টি আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে তোড়জোড় শুরু হয়েছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতা-কর্মীদের উদ্দেশে বলেছেন, আমাদের নেতা যেদিন বাংলাদেশে পা রাখবেন, সেদিন যেন সমগ্র বাংলাদেশ কেঁপে ওঠে। আমরা সেই দিন গোটা বাংলাদেশের চেহারাকে বদলে দিতে চাই। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, সরকার তারেক রহমানের নিরাপত্তায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে। দেশে ফিরলে তাঁর সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে।

জানা গেছে, গুলশান-২ এভিনিউ রোডের ১৯৬ নম্বর বাড়িটি ইতোমধ্যে অন্তর্বর্তী সরকার নামজারি সম্পন্ন করে এ-সংক্রান্ত কাগজপত্র বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কাছে হস্তান্তর করেছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের থাকার জন্য বাড়িটি উপযোগী করে তোলা হয়েছে। বাড়ির ভিতর-বাইরে সাজসজ্জা করা হয়েছে। চারপাশে লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা ও কাঁটাতারের বেষ্টনি। বাড়ির নিরাপত্তায় বসানো হচ্ছে চেকপোস্ট। ১৯৮১ সালে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মৃত্যুর পর তাঁর স্ত্রী বেগম খালেদা জিয়াকে এ বাড়িটি বরাদ্দ দেয় তৎকালীন সরকার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews