1. admin@jn24news.com : admin :
  2. onemediabd@gmail.com : admin2 :
  3. mail.bizindex@gmail.com : newsroom :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :

কসবায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

  • Update Time : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৭১ Time View

ব্রাহ্মণবাড়িয়া প্রতিবেদক : ৬ ডিসেম্বর (শনিবার) বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের হরিপুর বাজার এলাকায় এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিপুল সংখ্যক স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির নির্বাহী সদস্য এবং ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা–আখাউড়া) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব কবীর আহমেদ ভুইয়া। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বায়েক ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল হাসান এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মনির হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন সরকার তুহিন, কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপন, কসবা পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম ভুইয়া, সাধারণ সম্পাদক আইয়ুম খান, সিনিয়র সহসভাপতি বশির চৌধুরী, কৃষক দলের ব্রাহ্মণবাড়িয়া জেলার যুগ্ম আহবায়ক মুখলেসুর রহমান, কসবা পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট সজীব, সিনিয়র যুগ্ম সম্পাদক মামুন মিয়া এবং ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, তাঁতীদল, শ্রমিক দলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

দোয়া মাহফিলে বক্তব্য দিতে গিয়ে আলহাজ্ব কবীর আহমেদ ভুইয়া বলেন, “বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি বাংলাদেশের অভিভাবকসুলভ এক প্রজ্ঞাবান ব্যক্তিত্ব—গণতান্ত্রিক রাজনীতির নিয়ামক শক্তি। মজলুম মানুষের প্রতিনিধি হিসেবে তিনি জাতির আস্থার অটল প্রতীক। দেশনেত্রী থেকে আজ তিনি বিশ্বনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন।”

তিনি আরও বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার নিশ্চিতকরণ এবং আইনের শাসন প্রতিষ্ঠার সংগ্রামে দেশনেত্রী বেগম জিয়া আমাদের প্রধান প্রেরণা। তাঁর রোগমুক্তির জন্য আজ গোটা জাতি এক মনোভাব নিয়ে দোয়া করছে।”

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দেশের শান্তি-স্থিতিশীলতা এবং চলমান গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতির জন্য বিশেষ মোনাজাত করেন। স্থানীয় সাধারণ মানুষও দোয়া মাহফিলে অংশ নিয়ে জাতীয় নেত্রীর আরোগ্য কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews