1. admin@jn24news.com : admin :
  2. onemediabd@gmail.com : admin2 :
  3. mail.bizindex@gmail.com : newsroom :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :

শীতেও বেড়েছে সবজির দাম, বিপাকে ভোক্তারা

  • Update Time : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৪৯ Time View

অনলাইন ডেস্ক : শীতে সাধারণত সবজির দাম কমে আসে, কিন্তু এবার বাড়তি। এক সপ্তাহের ব্যবধানে রাজধানীর খুচরা বাজারে কেজিতে ২০ টাকা পর্যন্ত বেড়ে বেশির ভাগ সবজি ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। কোনোটি আবার কেজিতে শত ছাড়িয়েছে।

এতে বিপাকে পড়েছে ভোক্তারা। পেঁয়াজের দাম অবশ্য কিছুটা কমেছে। কমেছে ডিমের দামও।

বিক্রেতারা বলছেন, বাজারে শীতের সবজির সরবরাহ বাড়লেও পটোল, বেগুন, ঢেঁড়সসহ অন্যান্য সবজির সরবরাহ কম। এজন্য মোটের ওপর সব সবজির দাম বাড়তি। এ ছাড়া অসময়ে বৃষ্টিপাতও সবজির ক্ষতি করেছে বলছেন তারা। এ জন্য দাম বাড়তি।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর জোয়ারসাহারা, বাড্ডা ও মহাখালী কাঁচাবাজার ঘুরে ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

বাজার ঘুরে দেখা গেছে, এক সপ্তাহের ব্যবধানে বেশির ভাগ সবজির দাম বেড়েছে। ঢেঁড়স ও পটোল ৮০ টাকা কেজি, যা এক সপ্তাহ আগেও ছিল ৬০ টাকা। প্রতি কেজি শিম ১১০ থেকে ১২০ টাকা। বেগুন প্রকারভেদে ৮০ থেকে ১০০ টাকা, করলা ১০০ টাকা, চিচিঙ্গা ৮০ থেকে ৯০ টাকা কেজি। লম্বা লাউ প্রতি পিস ৮০ থেকে ৯০ টাকা, ফুলকপি প্রতি পিস ৫০ থেকে ৭০ টাকা, বাঁধাকপি ৫০ থেকে ৬০ টাকা। মিষ্টিকুমড়া ৫০ থেকে ৬০ টাকা, কাঁচা মরিচ ১৬০ থেকে ২০০ টাকা, বরবটি ১০০ টাকা, মুলা ৭০ থেকে ৮০ টাকা, পেঁপে ৩০ টাকা, কচুর লতি ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বিক্রেতারা বলছেন, চলতি মাসের শুরুতে বৃষ্টির কারণে উৎপাদন এলাকায় ফলনের ক্ষতি হয়েছে। এতে বাজারে সবজির আমদানি কমে দাম কিছুটা বাড়তি।

বাজারে ডিম ও পেঁয়াজের দাম কিছুটা কমেছে। ফার্মের মুরগির ডিম প্রতি ডজন ১০ টাকা পর্যন্ত কমে ১২০ থেকে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। মুরগির দামে কোনো হেরফের নেই। ব্রয়লার মুরগি ১৬০ থেকে ১৭০ টাকা কেজি, সোনালি মুরগি ২৭০ থেকে ৩০০ টাকা।

গত সপ্তাহের তুলনায় পেঁয়াজের দাম কেজিতে কিছুটা কমে ১০৫ থেকে ১১০ টাকা দরে বিক্রি হচ্ছে। পেঁয়াজকলির কেজি ৭০ থেকে ৯০ টাকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews