বৈরী আবহাওয়ায় পাটের ফলন কম হওয়ার শঙ্কা পাট চাষীদের

পরিবেশ ও প্রকৃতি সারাবাংলা

মোঃ সাখাওয়াত হোসেন সুজন : চলতি বছর চুয়াডাঙ্গায় পাটের আবাদ বাড়লেও বৈরী আবহাওয়ার কারণে সময়ের আগেই কেটে ফেলতে হচ্ছে পাট। এতে কমবে ফলন ও ক্ষতিগ্রস্ত হবেন এমন দাবি পাট চাষী কৃষকদের। কৃষি বিভাগ বলছে , পর্যাপ্ত বৃষ্টির কারণে এবার কৃষকদের পাট পচাতে বেগ পেতে হচ্ছে না।কৃষি বিভাগের হিসেবে চুয়াডাঙ্গা জেলায় এবার ৭ হাজার ৪৬০ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা ছিল। আবাদ হয়েছে ৮ হাজার ৬৯৫ হেক্টর জমিতে। যা লক্ষ্যমাত্রার চেয়ে ১ হাজার ২৩৫ হেক্টর বেশি। কৃষকরা জানান , জুন জুলাই মাসের বেশিরভাগ সময় চুয়াডাঙ্গায় ছিল বৃষ্টি। সঙ্গে দমকা বাতাসও হয়। এতে পাট গাছ হেলে পড়ে। তা অপুষ্ট হয়ে পড়ে। ফলে কৃষকরা সময়ের আগেই পাট কাটতে বাধ্য হচ্ছেন। এ কারণে ফলন ঘাটতি দেখা দিয়েছে। উপ-পরিচালক মাসুদুর রহমান বলেন , এবছর খাল বিল নদী-নালায় পর্যাপ্ত পানি রয়েছে। কৃষকদের পাঠ পচাতে সুবিধা হবে। পাটের মান ভালো হবে। তবে অনেকের পাঠ ক্ষতিগ্রস্ত হয়েছে শোনা যাচ্ছে। দাম ভালো পাওয়ায় এসব ক্ষতি কাটিয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *