1. admin@jn24news.com : admin :
  2. onemediabd@gmail.com : admin2 :
  3. mail.bizindex@gmail.com : newsroom :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :

গোসাইরহাটে বিএনপির কর্মী সমাবেশে নতুন রাজনৈতিক রূপরেখার অঙ্গীকার

  • Update Time : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ২৬ Time View

অনলাইন ডেস্ক : শরীয়তপুরের গোসাইরহাট পৌরসভার ঐতিহ্যবাহী মহিষকান্দি ৯নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট ২০২৫) বিকেলে উত্তর হাটুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মীসভা আয়োজন করা হয়।

৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশের সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বাবুল সরদার। প্রধান অতিথি ছিলেন গোসাইরহাট পৌর বিএনপির আহ্বায়ক আলাউদ্দিন সরদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বাবু শেখ।

সমাবেশে বক্তব্য রাখেন গোসাইরহাট থানা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও পৌর বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য শিমুল সরদার বলেন, আমার বাবা মরহুম সরদার মনিরুজ্জামান ছিলেন গোসাইরহাট বিএনপির প্রতিষ্ঠাতা। আজকের কর্মীসভা আমাদের নেতা মিয়া নূর উদ্দিন অপু’র নির্দেশে অনুষ্ঠিত হয়েছে। সামনে নেতৃবৃন্দের দিকনির্দেশনা অনুযায়ী ঐক্যবদ্ধভাবে বিএনপিকে এগিয়ে নেওয়া হবে।
এসময় বক্তারা আরও বলেন, নতুন রাজনৈতিক রূপরেখা ও নেতৃত্ব গঠনের মাধ্যমে বিএনপিকে শক্তিশালী করে তোলা হবে। যে কোনো প্রতিরোধ ও চ্যালেঞ্জ মোকাবিলা করে দলকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews