1. admin@jn24news.com : admin :
  2. onemediabd@gmail.com : admin2 :
  3. mail.bizindex@gmail.com : newsroom :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :

অনির্দিষ্টকালের জন্য সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা বাজুসের

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ৭৭ Time View

অনলাইন ডেস্ক : ঢাকাসহ সারাদেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সংগঠনটির সহ-সভাপতি মো. রিপনুল হাসানকে গ্রেফতারের প্রতিবাদ ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে এই ঘোষণা দেওয়া হয়েছে।

বুধবার রাতে বাজুস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বাজুস সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায়ের নামে এই বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে।

এতে বলা হয়, বাজুসের সহ-সভাপতি মো. রিপনুল হাসানকে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় গ্রেফতারের প্রতিবাদ ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে ঢাকাসহ সারাদেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।

আরও বলা হয়, একই সঙ্গে বাজুসের সহ-সভাপতি মো. রিপনুল হাসানকে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় গ্রেফতারে গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়েছেন বাজুসের ভারপ্রাপ্ত সভাপতি গুলজার আহমেদ ও সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায়সহ কেন্দ্রীয় নেতারা।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর তাঁতীবাজারে নিজ ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে বাজুসের সহ-সভাপতি মো. রিপনুল হাসানকে গ্রেফতার করা হয়- বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews