1. admin@jn24news.com : admin :
  2. onemediabd@gmail.com : admin2 :
  3. mail.bizindex@gmail.com : newsroom :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :

ছাত্রদের কাজ ক্যাম্পাসে মন্ত্রণালয়ে নয় : রিজভী

  • Update Time : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ৪৫ Time View

অনলাইন ডেস্ক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছাত্রদের কাজ ক্যাম্পাসে, মন্ত্রণালয়ে নয়। এখন দেখা যাচ্ছে বিভিন্ন মন্ত্রণালয়ে ছাত্র সংগঠনের কমিটি দেওয়া হচ্ছে। এতে তাদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। সমাজের সুবিধাভোগী শ্রেণি ছাত্রদের বিপথে পরিচালিত করছে, প্রলোভনে ফেলছে। শনিবার জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশন আয়োজিত ‘ফ্যাসিবাদের মিথ্যা মামলায় ৬০ লাখ আসামি, মুক্তি কতদূর’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভায় আরও বক্তব্য দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এ এস এম আমানুল্লাহ, বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজীজুল বারী হেলাল, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ, নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারজানা শারমিন, ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশনের আহ্বায়ক সৈয়দ আবদাল আহমদ, সদস্যসচিব ফরিদ উদ্দিন আহমেদ প্রমুখ।

রিজভী বলেন, ‘আমরা শুনেছি প্রধান উপদেষ্টার সব মামলা প্রত্যাহার হয়ে গেছে। উনিও শেখ হাসিনার ঈর্ষা, বিদ্বেষ এবং আক্রোশের শিকার হয়েছেন। আমরাও আন্দোলন সংগ্রামে থেকেছি, নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছি। দু-এক জন উপদেষ্টাও নিপীড়নের শিকার হয়েছেন। তাঁদের মামলা যদি প্রত্যাহার হয়ে থাকে তাহলে এ লাখ লাখ মানুষের গুলো কেন হচ্ছে না?’ অতিদ্রুত এ মামলাগুলো নিষ্পত্তির আহ্বান জানান তিনি।

বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘আমাদের নেতা-কর্মীদের নামে ৬০ লাখ মামলা, জানি না এগুলো প্রত্যাহার হয়েছে কি না। প্রায়ই উকিল ফোন দেন দেখা করার জন্য। আমাদের দিনের পর দিন মাসের পর মাস কোর্টের বারান্দায় লেফট-রাইট করতে হয়েছে। যত ধরনের অপমান আমাদের করেছে। আমরা খুন বা মারামারি করি নাই যে আমাদের নামে মামলা হবে, কাঠগড়ায় দাঁড়াতে হবে। শেখ হাসিনার জজ-ম্যাজিস্ট্রেটরা মিথ্যা মামলা জেনেও আমাদের বিভিন্নভাবে অত্যাচার-অপমান করেছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews