1. admin@jn24news.com : admin :
  2. onemediabd@gmail.com : admin2 :
  3. mail.bizindex@gmail.com : newsroom :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :

সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির মামলা

  • Update Time : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ৪৮ Time View

অনলাইন ডেস্ক : জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পতিত স্বৈরাচার সরকারের সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার রাজধানীর সেগুনবাগিচায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।

তিনি জানান, দিনাজপুর-২ আসনের সাবেক এমপি ও সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ পাঁচ কোটি ৭৩ লাখ ৮২ হাজার ৬৮৭ টাকার সম্পদ অর্জন ও দখলে রাখা এবং নিজ নামে ১১টি ব্যাংক হিসাব ও ৫টি কার্ড হিসাবে জমা এবং উত্তোলনসহ মোট ১৩ কোটি ৬৮ লাখ ২৩ হাজার ৫১০ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন। মানি লন্ডারিংয়ের সম্পৃক্ত অপরাধ ‘দুর্নীতি ও ঘুষ’ সংঘটনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশে রূপান্তর, স্থানান্তর ও হস্তান্তর করার অপরাধে তার বিরুদ্ধে দুদক আইন, ২০০৪ এর ২৭(১) ধারা; মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) (৩) ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় একটি মামলা রুজু করার জন্য কমিশন কর্তৃক অনুমোদন দেওয়া হয়।

খালিদ মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে মামলাটি দায়ের করেন দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews