1. admin@jn24news.com : admin :
  2. onemediabd@gmail.com : admin2 :
  3. mail.bizindex@gmail.com : newsroom :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :

সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ ও তার স্ত্রীর নামে মামলা করবে দুদক

  • Update Time : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৪২ Time View

অনলাইন ডেস্ক : চট্টগ্রাম-৭ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং তার স্ত্রী নূরুন ফাতেমা হাছানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুটি পৃথক মামলা দায়ের করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রবিবার এক নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন।

তিনি জানান, ‘তারা (হাছান মাহমুদ ও তার স্ত্রী) ক্ষমতার অপব্যবহার করে সম্পদ অর্জন করেছেন, যা তাদের ঘোষিত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ।’

দুদক চেয়ারম্যান বলেন, ‘প্রাথমিক তদন্তে ড. হাছান মাহমুদ পররাষ্ট্রমন্ত্রী থাকার সময় রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে প্রায় ৩৯ কোটি টাকা অর্জন করেছেন। এছাড়া তার নয়টি ব্যাংক অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন হয়েছে, যা তার ঘোষিত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ।’

তিনি আরও বলেন, ‘আরেকটি মামলা দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে হাছান মাহমুদ এবং তার স্ত্রী নূরুন ফাতেমা হাছানের বিরুদ্ধে। কারণ তাদের বিরুদ্ধে তদন্তে ৫৬টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ৬৮৩ কোটি টাকার অবৈধ ও সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে।’

এই লেনদেনগুলো তাদের আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ বলে জানান দুদক চেয়ারম্যান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews