1. admin@jn24news.com : admin :
  2. onemediabd@gmail.com : admin2 :
  3. mail.bizindex@gmail.com : newsroom :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :

জাতীয়তাবাদী কৃষক দলের নির্দেশনায় পাংশায় সমাবেশ অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৫ Time View

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক ৩ মাস ব্যাপী কৃষক সমাবেশের অংশ হিসেবে ১৭ ফেব্রুয়ারী সোমবার কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এবং কালিকাপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে সমাবেশ অনুষ্ঠিত হয় বিকাল তিনটা এবং পাঁচটায়।

পাংশা উপজেলার মোরাট হাই স্কুল মাঠে মোরাট ইউনিয়নের কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রান্তিক কৃষকরা খাল খনন, টিউবওয়েল, সরকারি প্রণোদনা সিন্ডিকেট থেকে উদ্ধার করে কৃষকের মাঝে প্রদানের ব্যবস্থা করতে দাবী করেন।

আগামী দিনে তারেক রহমানের পরিকল্পিত কৃষি বিপ্লবের সঙ্গে কৃষকরা একত্বতা ঘোষণা করেন। সমাবেশগুলোতে সভাপতিত্ব করেন জেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ আইয়ুবুর রহমান আইয়ুব। সভা সঞ্চালনা করেন জেলা কৃষক দলের সদস্য সচিব রাজবাড়ী সরকারি কলেজের সাবেক ভিপি এ কে এম সিরাজুল আলম চৌধুরী।

সবাই উপস্থিত থাকেন জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক যথাক্রমে মোঃ আব্দুর রাজ্জাক কমিশনার, কে এম জিয়াউল হাসান আরিফ, মোহাম্মদ দাউদুল ইসলাম জ্যোতি, মোঃ হারুনুর রশিদ, সদস্য মোমেন , নজরুল ইসলাম বিটু, চঞ্চল, আনিস, মানিক, আজাদ, কামাল, ফিরোজ, ফিরোজ, হান্নান, হাজী শহীদ, সাহিদুল, নাঈম, নাজমিন, মেরিনা প্রমুখ নেতৃবৃন্দ।

শহীদ জিয়ার ১৯দফা কর্মসূচি, খালেদা জিয়ার কৃষি বান্ধব নীতি এবং আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের একত্রিশ দফা রাষ্ট্র সংস্কারের মাধ্যমে কৃষিতে সবুজ বিপ্লব সংগঠনের জন্য সকল শ্রেণীর কৃষক ঐক্যবদ্ধ ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আগামী দিনে এই দেশ হবে স্বয়ংসম্পূর্ণ স্বনির্ভর এক স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক কৃষি বিপ্লবের বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews