1. admin@jn24news.com : admin :
  2. onemediabd@gmail.com : admin2 :
  3. mail.bizindex@gmail.com : newsroom :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :

সার্বিক পরিস্থিতি নিয়ে আজ সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

  • Update Time : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ১০১ Time View

অনলাইন ডেস্ক : দেশের চলমান সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুর ১২টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হবে। এতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখবেন।

সোমবার (১৩ জানুয়ারি) রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

এর আগে, সোমবার সন্ধ্যায় চলমান পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী করণীয় ঠিক করতে বৈঠকে বসে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। বৈঠকটি শেষ হয় রাত ৯টার পর। বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সভাপতিত্ব করেন। বৈঠক সূত্রে জানা গেছে, তারা সভা-সেমিনারের মধ্য দিয়ে নির্বাচনের দাবিকে শিগগিরই সামনে নিয়ে আসবেন এবং এ দাবিতে সোচ্চার হবেন।

সম্প্রতি সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছে বিএনপি। এ নিয়ে পরবর্তী করণীয় ঠিক করতে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের বৈঠক করে দলটি।

জানা গেছে, বৈঠকে যুক্তরাজ্যে চিকিৎসারত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা ও শারীরিক অবস্থা নিয়ে পর্যালোচনা করা হয়েছে। বেগম জিয়ার স্বাস্থ্য ক্রমাগত উন্নতির দিকে থাকায় শুকরিয়া আদায় করেন বিএনপি নেতারা। একাধিক নেতা বলেন, ধীরে ধীরে ম্যাডামের স্বাস্থ্যের উন্নতি হওয়া আমাদের জন্য সুখবর। ম্যাডাম এখন খুব প্রফুল্ল আছেন। তিনি হাসপাতালে পারিবারিক পরিমণ্ডলে ভালো সময় কাটাচ্ছেন। গত ৮ জানুয়ারি খালেদা জিয়াকে যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়। তিনি অধ্যাপক প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews