তেলের সর্বোচ্চ মূল্য বেধে দেওয়ায় হুঁশিয়ারি রাশিয়ার

অর্থনীতি আন্তর্জাতিক হাইলাইটস

রাশিয়ার তেলের ওপর সর্বোচ্চ মূল্য বেধে দেওয়ার ব্যাপারে ইউরোপিয়ান ইউনিয়ন এবং শিল্পোন্নত দেশগুলোর জোট জি-সেভেনকে সতর্ক করে দিয়েছে মস্কো।

রুশ পার্লামেন্টের নিম্ন-কক্ষের পররাষ্ট্রনীতি বিষয়ক কমিটির প্রধান লিওনিদ স্লাটস্কি বলেছেন, এরকম করা হলে ইউরোপীয় ইউনিয়ন তাদের নিজেদের জ্বালানি নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলে দেবে। এর আগে পশ্চিমা দেশগুলো রাশিয়ার এক ব্যারেল তেলের সর্বোচ্চ দাম ৬০ ডলার নির্ধারণ করে দেওয়ার ব্যাপারে সম্মত হয়, যদিও ইউক্রেন চেয়েছিল এই মূল্য ৩০ ডলার করা হোক। আগামী সপ্তাহ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা রয়েছে।

এই পরিকল্পনার উদ্দেশ্য হচ্ছে জ্বালানির বিশ্ববাজারকে ক্ষতিগ্রস্ত না করে রুশ অর্থনীতিকে আঘাত করা।

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন বলেছেন, রাশিয়ার তেলের সর্বোচ্চ মূল্য বেধে দেওয়ার ফল তাৎক্ষণিকভাবেই মস্কোর রাজস্বের ওপর পড়বে।

কেন এই সিদ্ধান্ত

পশ্চিমা দেশগুলো রাশিয়ার কাছ থেকে সর্বোচ্চ কতো দামে জ্বালানি তেল কিনতে পারবে-তার সীমা বেধে দিয়ে এক যৌথ বিবৃতিতে শিল্পোন্নত দেশগুলোর জোট জি-সেভেনের সদস্য দেশসমূহ, ইউরোপিয়ান ইউনিয়ন এবং অস্ট্রেলিয়া বলেছে, ৫ ডিসেম্বর থেকে দামের এই ঊর্ধ্বসীমা কার্যকর হবে বলে আনুষ্ঠানিকভাবে স্থির হয়েছে।

এ পরিকল্পনা অনুযায়ী রাশিয়ার কাছ থেকে অশোধিত তেল কেনার জন্য প্রতি ব্যারেল ৬০ ডলারের বেশি দাম দেয়া যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *