1. admin@jn24news.com : admin :
  2. onemediabd@gmail.com : admin2 :
  3. mail.bizindex@gmail.com : newsroom :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :

ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির

  • Update Time : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৮ Time View

অনলাইন ডেস্ক : রাশিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহের অভিযোগে ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। এর ফলে যুক্তরাজ্য ও ইউরোপে ইরানের সব ফ্লাইট বন্ধ করা হয়েছে। নিষেধাজ্ঞার মধ্যে আরও রয়েছে ভ্রমণ বাতিল এবং সম্পদ জব্দ করা। খবর বিবিসি’র।

এদিকে খবরে বলা হয়েছে, ইরানের ওপর এমন এক সময় নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা আসল যখন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন লন্ডন সফরে রয়েছেন। ব্লিঙ্কেন বলেন, স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরিচালনার জন্য রাশিয়া ইরানের সামরিক বাহিনীর কাছ থেকে প্রশিক্ষণ নিচ্ছে। যার ফলাফল চলতি সপ্তাহে দেখা গেছে।

তবে রাশিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঠানোর কথা অস্বীকার করেছে ইরান।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যাম বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন জোর দিয়ে বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একাধিক রেজুলেশন ভঙ্গ করে রাশিয়া ইরান ও উত্তর কোরিয়ার সহযোগিতা নিয়ে ইউক্রেনে হামলা চালিয়ে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews