কালীগঞ্জে বাইপাস মোড়ে লড়ি মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত-১

সারাবাংলা

কালিগঞ্জ প্রতিনিধি : ১৪ই মে ২০২৪ইংরেজি মঙ্গলবার দুপুরে কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস সড়কের ভাদার্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, দুপুরে কালীগঞ্জ- ঘোড়াশাল বাইপাস সড়কের ভাদার্তীএলাকায় সিমেন্ট বোঝাই লড়ি বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আব্দুল হামিদের মৃত্যু হয়। এসময় মোটর সাইকেলের চালক এবং অপর আরোহী আহত হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ও মোটর সাইকেল এবং লড়ি জব্দ করে।

নিহত আব্দুল হামিদ (৩৪) নাগরী ইউনিয়নের পানজোড়া এলাকার হাশেম মিয়ার পূত্র এবং নিহত ব্যক্তি পেশায় একজন নির্মান শ্রমিক বলে জানা যায়।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম প্রতিবেদককে জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। মোটর সাইকেল ও লড়ি জব্দ করে এবং লড়ি চালককে ও আটক করা হয়েছে। এবিষয়ে আইনাগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *