1. admin@jn24news.com : admin :
  2. onemediabd@gmail.com : admin2 :
  3. mail.bizindex@gmail.com : newsroom :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :

স্ত্রীকে নিয়ে স্ত্রীরোগ বিশেষজ্ঞের কাছে বরুণ!

  • Update Time : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ১৩২ Time View

জেএন ২৪ নিউজ ডেস্ক: ধাওয়ান পরিবারের তরফ থেকে কি শিগগির কোনো সুখবর আসছে? বলিউডপাড়ায় শুরু জল্পনা। অভিনেতা বরুণ ধাওয়ানের স্ত্রী নাতাশা দালাল অন্তঃসত্ত্বা- এমন কানাঘুষা কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল। তার মাঝেই শনিবার এক গাইনির ক্লিনিকে লেন্সবন্দি হলেন বরুণ-নাতাশা।

এদিন বউকে নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে হাজির হয়েছিলেন বরুণ। মুম্বাইয়ের খারে অবস্থিত সেই ক্লিনিকের বাইরে নাতাশার সঙ্গে ক্যামেরাবন্দিও হলেন বরুণ। ক্লিনিক থেকে ফোন কানে বের হন অভিনেতা। তার মুখের চাওড়া হাসি নজর এড়ায়নি কারও।

ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে সোজা গাড়িতে ওঠেন স্বামী-স্ত্রী। এই ভিডিও ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা। নাতাশার প্রেগন্যান্সি নিয়ে এখনো কোনোরকম নিশ্চিত খবর মেলেনি। তবে নায়কের ভক্তরা নিশ্চিত, ‘গুড নিউজ’ আসছে।

ছেলেবেলা থেকেই পরস্পরের ভালো বন্ধু বরুণ-নাতাশা। হাই-স্কুল থেকে চুটিয়ে প্রেম করেছেন দুজনে। ২০২১ সালের ২৪ জানুয়ারি সাত পাকে বাঁধা পড়েন। নাতাশার প্রতি প্রেম জাহির করতে কখনো পিছপা হন না বরুণ। এবার তাদের ভালোবাসার সংসারে আসছে নতুন অতিথি।

ডেভিড ধাওয়ানের বড় ছেলে রোহিত ধাওয়ানের দুই সন্তান রয়েছে। আরও এক খুদে অতিথির ডাক খুব শিগগিরই শোনা যাবে পরিবারে এমনটাই জল্পনা। এখন অপেক্ষা বরুণ-নাতাশার তরফ থেকে প্রেগন্যান্সির জল্পনায় কবে কখন সিলমোহর পড়ে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews