রোজার ঈদের আগেই ৬ সিনেমা নির্মাণের ঘোষণা : ডা. মাহফুজুর রহমান

বিনোদন

জেএন ২৪ নিউজ ডেস্ক : চলচিত্রের সুদিন ফেরাতে আবারও চলচ্চিত্র প্রযোজনায় ফিরছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। আগামী কোরবানির ঈদের আগেই তার প্রযোজনায় ছয়টি সিনেমাটি নির্মিত হবে।

শনিবার দুপুরে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থার ৮ নম্বর ফ্লোরে এটিএন-বিএফডিএ অ্যাওয়ার্ড ২০২২ চুক্তি স্বাক্ষর ও মিট দ্য প্রেস অনুষ্ঠানে মাহফুজুর রহমান এ ঘোষণা দেন।

মাহফুজুর রহমান বলেন, ‘একটা সময় ছিল যখন ২৪ ঘণ্টা এফডিসিতে লোক সমাগম হত। সব সময় শিল্পীদের পদচারণায় মুখর ছিল এই প্রাঙ্গন। কিন্তু এখন এখানে ভুতুরে একটা পরিবেশ। কাজ না থাকায় কত লোক যে বেকার হয়ে গেছে তার হিসেব নেই। আমরা এই অবস্থার পরিবর্তন করতে চাই। চলচ্চিত্রের অবস্থা আমরা আগের মত ফিরিয়ে আনতে চাই। এজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি, আগামী ঈদুল ফিতরের আগে আমি ৬টি সিনেমা নির্মাণ করতে চাই।’

মাহফুজুর রহমান আরও বলেন, ‘এর আগে আমি যতগুলো সিনেমা বানিয়েছি বেশিরভাগ সুপারহিট হয়েছে। ‘প্রাণের চেয়ে প্রিয়’, ‘বিদ্রোহ চারিদিকে’, ‘ভালোবাসি তোমাকে’, ‘সাবধান’ তার মধ্যে অন্যতম। এরপর সিনেমায় ধস নামা শুরু হয়।’

এটিএন বাংলার চেয়ারম্যান বলেন, ‘ভালো সিনেমা হওয়ার পরও দেখা যায় সিনেমা হলে লোক হয় না। তবে গত ঈদে যে কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে তাতে বোঝা যাচ্ছে চলচ্চিত্রের অবস্থা আবার ফিরবে।’

চিত্রনায়ক সাইমন সাদিক ও ইমনের সঞ্চালনায় এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন, সাংগঠনিক সম্পাদক শাহীন কবির টুটুল, পরিচালক শাহ আলম কিরন, জাকির হোসেন রাজু, মনতাজুর রহমান আকবর, বরেণ্য চিত্রনায়ক সোহেল রানা, অভিনেত্রী অরুণা বিশ্বাস, রোজিনা-সহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *