সমিতির উপকার ভোগিদের আত্ম কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৬ দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সারাবাংলা

শার্শা (যশোর) সংবাদদাতাঃ যশোরের শার্শায় বাংলাদেশ পল্লীউন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন পল্লী জীবিকায়ন প্রকল্পের তৃতীয় পর্যায়ে সমিতির উপকার ভোগিদের আত্ম কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৬ দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। গত ৩১ মে থেকে ০৬ জুন পর্যন্ত ৪০ জন মহিলা ও পুরুষ কে গরু মোটাতাজা করন অপর ৪০ জন কে গাভি পালন ও দুগ্ধ বিপনন প্রশিক্ষণ প্রদান করা হয়।

বাংলাদেশ পল্লীাউন্নয়ন বোর্ড (বিআরডিবি) উপজেলা প্রকল্প কর্মকর্তা জাহিদুল ইসলাম এক স্বাক্ষাতকারে জানান প্রকল্প ভূক্ত সমিতির উপকার ভোগিদের আত্ম কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২টি গ্রুপে ৮০ জন পুরুষ ও মহীলা কে গরু মোটা তাজা করন ও গাভী পালনের উন্নত মানের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

তিনি আরও বলেন ৮০ জন প্রশিক্ষণার্থীদের প্রতিদিন সম্মানি ভাতা পাঁচশত টাকা যাতায়াত খরচ বাবদ ছয়শত টাকা হারে প্রদান করা হয়েছে। প্রশিক্ষক হিসাবে প্রশিক্ষন প্রদান করেন কামরুজ্জামান উপ-পরিচালক (বিআরডিবি) যশোর, উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল, জহুরুল ইসলাম উপ-প্রকল্প পরিচালক যশোর, রাশেদুল হক জেলা প্রানী সম্পদ কর্মকর্তা, ডাঃ বিনয় কৃষ্ণমল্লিক উপাজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থাদের মাঝে সাটিফিকেট প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *