৫ শতাধিক হজযাত্রীর সঙ্গে এ কেমন প্রতারণা! টাকা মেরে উধাও এজেন্সি মালিক

হাইলাইটস

জেএন ২৪ নিউজ ডেস্ক: পবিত্র হজ পালনের জন্য সৌদি পাঠানোর নামে ৫৩৮ জনের কাছ থেকে টাকা নিয়ে একটি হজ এজেন্সি উধাওয়ের অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে রাজধানীর শ্যামপুর থানা এলাকার জুরাইনে ‘এস.এন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস’ নামে ওই এজেন্সির সামনে বিক্ষোভ করেছেন ভুক্তভোগীরা। ঘটনাস্থলে থানা পুলিশ গিয়েছে।

শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, একটি হজ এজেন্সি ৫৩৮ জনের টাকা নিয়ে উধাও হয়েছে বলে অভিযোগ পাওয়া যায়। এমন অভিযোগে থানা পুলিশের দুটি টিম ঘটনাস্থলে গেছে। তবে এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি আমরা।

মৌখিক অভিযোগের ভিত্তিতে ওসি বলেন, পাঁচশোর বেশি হজযাত্রীর কাছ থেকে টাকা নিলেও মাত্র কয়েকজনের ভিসা লাগিয়েছে এজেন্সিটি। সাধারণ হজযাত্রীরা অনেক আশা নিয়ে এই প্রতিষ্ঠানের কাছে টাকা দেয়। তারা যদি প্রতারিত হন তাহলে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।

তিনি আরও বলেন, এজেন্সির মূল মালিক পলাতক রয়েছেন। শুধুমাত্র প্রতিষ্ঠানের কয়েকজনকে পাওয়া গেছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *