জেএন ২৪ নিউজ ডেস্ক: ৪০তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ নন-ক্যাডারের তালিকা থেকে ২২৯ জনকে সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার সন্ধ্যায় ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. শরিফুল আলম এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, নির্বাচন কমিশন সচিবালয় থেকে ৪০তম বিসিএসের নন-ক্যাডারদের মধ্য থেকে ২২৯ জনকে সহকারী উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তা পদে এবং একজনকে সুপারিনটেনডেন্ট পদে নিয়োগ দিয়ে আজ আজ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
নিয়োগপ্রাপ্তদের আগামী ২৬ ডিসেম্বর ইসি সচিব বরাবর যোগদানপত্র দাখিল করতে হবে বলে জানান তিনি।