১০ ডিসেম্বর সমাবেশের পরিবর্তে আলোচনা সভা করবে আওয়ামী লীগ

রাজনীতি

জেএন ২৪ নিউজ ডেস্ক: ১০ ডিসেম্বর মানবাধিকার দিবসে সমাবেশের পরিবর্তে আলোচনা সভার কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। বায়তুল মোকাররম দক্ষিণ গেটে সমাবেশের অনুমতি না পাওয়ায় রাজধানীর শিল্পকলা একাডেমিতে আলোচনা সভার আয়োজন করবে দলটি। এমনটাই জানা গেছে আওয়ামী লীগ সূত্রে।

বুধবার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন বলেন, আগামী ১০ ডিসেম্বর সকাল ১০টায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে শিল্পকলা একাডেমিতে আলোচনা হবে। অনুষ্ঠানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধান অতিথি থাকবেন। এছাড়া কেন্দ্রীয় কমিটির অন্য নেতারা উপস্থিত থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *