সেনা কল্যাণ ভবনে আগুন, আগুন ফায়ারের ৪ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

হাইলাইটস

জেএন ২৪ নিউজ ডেস্ক: রাজধানীর মতিঝিলের সেনা কল্যাণ ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।

সোমবার রাত ৮টা ৫৫ মিনিটে ভবনটির অষ্টম তলায় আগুন লাগে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, মতিঝিল সেনা কল্যাণ ভবনের অষ্টম তলায় আগুন লাগার খবর পেয়ে ৯টা ৯ মিনিটে ফায়ার সার্ভিসের একটি ইউনিট সেখানে যায়। পরবর্তীতে আরও তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যুক্ত হয়েছে। বর্তমানে চার ইউনিট সেখানে কাজ করছে।

কীভাবে আগুনের সূত্রপাত তা জানা যায়নি এবং শেষ খবর পাওয়ার পর্যন্ত হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *