সিপিসির আমন্ত্রণে চীনে আ.লীগের ১৭ সদস্যের একটি প্রতিনিধি দল

রাজনীতি

জেএন ২৪ নিউজ ডেস্ক: কমিউনিস্ট পার্টি অব চীনের (সিপিসি) আমন্ত্রণে ১০ দিনের সফরে গেছে আওয়ামী লীগের ১৭ সদস্যের একটি প্রতিনিধি দল। রবিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ক্ষমতাসীন দলের নেতারা চীনের উদ্দেশ্যে রওনা হন। আগামী ৩১ মে তারা দেশে ফিরে আসার কথা রয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার চীনের সফর উপলক্ষে আওয়ামী লীগের প্রতিনিধি দল চীনা রাষ্ট্রদূতের কার্যালয়ে ফিঙ্গার প্রিন্ট দেন এবং পরে চীনা রাষ্ট্রদূতের বাসায় এক নৈশভোজে অংশ নেন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লে.কর্ণেল (অব.) মুহাম্মদ ফারুক খানের নেতৃত্বে ১৭ সদস্যর প্রতিনিধি হলেন, আওয়ামী লীগের কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, ধর্ম সম্পাদক সিরাজুল মোস্তফা, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শামসুন নাহার চাপা, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, উপ-দফতর সম্পাদক সায়েম খান, কার্যনির্বাহী সদস্য সুফরা বেগম রুমি, পারভীন জামান কল্পনা, আনোয়ার হোসেন, শাহাবুদ্দিন ফরাজী, আজিজুস সামাদ আজাদ ডন, গ্লোরিয়া সরকার ঝর্ণা, সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য তরুণ কান্তি দাস ও এ কে ফাইজুল হক রাজু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *