1. admin@jn24news.com : admin :
  2. onemediabd@gmail.com : admin2 :
  3. mail.bizindex@gmail.com : newsroom :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
তিতাসের পরিচয়ে লাখ-লাখ টাকা হাতিয়ে নিয়েছেন প্রতারক মান্নান খান আদ্-দ্বীন হাসপাতালের কারণ দর্শানোর নোটিশের জবাব গ্রহণযোগ্য নয়: স্বাস্থ্যমন্ত্রী শান্তিরক্ষীদের অর্জন করা গৌরব রক্ষা করা সশস্ত্র বাহিনীর প্রধান কর্তব্য: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালির কাছে মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ ২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা ইরানে ৫ মাত্রার ভূমিকম্প দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

শুক্রবার থেকে নিউইয়র্কে পর্দা উঠছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলার

  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ১৯০ Time View
ছবি: বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা ২০২৬-এর পোস্টার
ছবি: বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা ২০২৬-এর পোস্টার

পর্দা উঠতে যাচ্ছে দ্বিতীয় ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলার। নিউইয়র্কের লং আইল্যান্ড সিটির ‘ইভাঞ্জেল ক্রিশ্চিয়ান সেন্টার’ ভেন্যুতে শুক্রবার (১৫ মে) থেকে শুরু হতে যাচ্ছে তিনদিন ব্যাপী এই বইমেলা।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রখ্যাত আমেরিকান কবি ও অনুবাদক ক্যারোলিন রাইট। নিউইয়র্কে বসবাসরত মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মেলার উদ্বোধনী অনুষ্ঠানের মূল কার্যক্রম শুরু হবে। এরপর সমবেত কন্ঠে বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত গাইবেন সেখানকার বাঙালি শিল্পীরা। জাতীয় সঙ্গীত শেষ হলে প্রদীপ প্রজ্জ্বলন ও ফিতা কাটার মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধান অতিথিসহ মুক্তিযোদ্ধারা।

মেলা উপলক্ষ্যে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রকাশকরা নিজেদের প্রকাশনা নিয়ে এসেছেন নিউইয়র্কে। বাংলা ও ইংরেজি গ্রন্থের বিশাল সমারোহের পাশাপাশি এবারের বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলার তিনদিন ধরেই থাকছে নানাবিধ আয়োজন। কলকাতার খ্যাতিমান রবীন্দ্রকন্যা শ্রেয়া গুহঠাকুরতা এবং বিখ্যাত লোকসংগীত শিল্পী জয় শংকর ইতিমধ্যেই গান গাইতে পৌঁছে গেছেন যুক্তরাষ্ট্রে। তাদের সঙ্গে যোগ দিয়েছেন এপার বাংলার তাজুল ইমাম, দীনাত জাহান মুন্নী, বিপ্লব মুখার্জি, রাজীব ভট্টাচার্য, সেলিমা আশরাফ, শাহ মাহবুব, নীলুফার জাহান, অনিন্দিতা চৌধুরী, মেলাল করিম,করিম হাওলাদার,পন্ডিত কৃশান মহারাজ,মোরশেদ খান অপু,সেজান মাহমুদ,দিনার মনিসহ বিশিষ্ট শিল্পীরা।

বিশেষ আকর্ষন হিসেবে সিলেটের মরমী গানের ডালি নিয়ে পৌঁছে গেছেন প্রখ্যাত বাউল শিল্পী কালা মিয়া। আর তাদের সঙ্গে মেলার তিন দিন মঞ্চ রাঙাতে উদীচী, আনন্দধ্বনি, তালতরঙ্গ, মিথান ড্যান্স একাডেমি, কৃষ্টি, বিকেপিএ এমন অনেকগুলো বাংলা সঙ্গীতের সংগঠন যোগ দিচ্ছে এবারের আয়োজনে।

সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি মেলায় শিশু-কিশোরদের জন্য থাকছে ছবি আঁকা,নাচ, গান, কবিতা আবৃত্তি আর রচনা প্রতিযোগিতা। আর সঙ্গে বিষয়ভিত্তিক সেমিনার, নতুন বইয়ের মোড়ক উন্মোচন ও বই পরিচিতি, স্বরচিত কবিতা পাঠ, লেখক-প্রকাশক আড্ডা -এসব তো থাকছেই।

শুক্রবার বিকেল ছয়টায় উদ্বোধনের পর মেলার আয়োজন চলবে রাত ১০ টা পর্যন্ত। আর বাকি দুদিন শনি ও রবিবার সকাল ১০ টা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত একটানা চলবে এবারের বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews