রাজধানীতে ঢাকা উত্তর আ.লীগের শোভাযাত্রা, এতে অংশ নিলো বিপুল নেতাকর্মীর

হাইলাইটস

জেএন ২৪ নিউজ ডেস্ক : বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাধনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শান্তি ও উন্নয়নের শোভাযাত্রা করেছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। এতে অংশ নিয়েছেন বিপুল নেতাকর্মী।

বুধবার বিকালে রাজধানীর সাত রাস্তা থেকে শোভাযাত্রা শুরু হয়ে মহাখালী বাসস্ট্যান্ডে পর্যন্ত শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রা রওনা করার আগে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এসএম মান্নান কচির সঞ্চালনায় শোভাযাত্রা ও শান্তি সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ছাড়া ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।

সরেজমিনে দেখা যায়, পুরো ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকেই এখানে নেতাকর্মীরা এসে জড়ো হন। সাত রাস্তা থেকে মহাখালী পর্যন্ত পুরো এলাকা আওয়ামী লীগের নেতাকর্মীতে ভরে যায়।

উত্তরা থেকে এ শোভাযাত্রায় অংশ নিতে এসেছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কর্মী জামাল। তিনি ঢাকা টাইমসকে বলেন, শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা অংশ নিতে আমরা শত শত নেতাকর্মীরা এসেছি।

উত্তর আওয়ামী লীগের শোভাযাত্রা সফল করতে মঙ্গলবার একটি সভা অনুষ্ঠিত হয়। এতে নেতাদের পাশাপাশি জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। সভায়, আগামী নির্বাচনকে সামনে রেখে জনপ্রতিনিধিদের সক্ষমতা ও জনপ্রিয়তার প্রমাণ আজকের সমাবেশে দেখানোর তাগিদ দেওয়া হয়েছে।

এর আগে গতকাল ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আয়োজনে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে লক্ষাধিক নেতাকর্মীর উপস্থিতি ছিল বলে জানিয়েছে ক্ষমতাসীন দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *