রংপুরে প্রথম আলো সম্পাদকসহ ২ জনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন, তদন্তে পিবিআই

গণমাধ্যাম

জেএন ২৪ নিউজ ডেস্ক: রংপুরের সাইবার ট্রাইব্যুনাল আদালতে প্রথম আলো সম্পাদকসহ চারজনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।

সোমবার দুপুরে আবেদনটি আমলে নিয়ে এর সত্যতা যাচাইয়ের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারক ড. আব্দুল মজিদ।

আদালতে মামলাটির আবেদন করেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলা আওয়ামী কৃষক লীগের সভাপতি অবসরপ্রাপ্ত মেজর বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলী।

নদ দখলের প্রতিবেদন প্রকাশের জেরে এ মামলার আবেদন করা হয়।

এতে আসামি করা হয়- দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, বার্তা সম্পাদক রাজিব বসুনয়া, রিপোর্টার জহির রায়হান ও রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান ড. তুহিন ওয়াদুদ।

মামলা সূত্রে জানা গেছে, চলতি বছরের ১০, ১২ ও ১৮ জানুয়ারি রাজারহাট এলাকার চাকির পশার নামে নালাকে নদ বানিয়ে তিনটি সংবাদ প্রথম আলোতে প্রকাশ করা হয়। এছাড়া মামলার বাদী অবসরপ্রাপ্ত মেজর বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলীকে হেয় প্রতিপন্ন করে সংবাদ প্রকাশ করে এবং তা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করা হয়। এসব ঘটনায় প্রথম আলোর সম্পাদকসহ চারজনের বিরুদ্ধে রংপুর সাইবার ট্রাইব্যুনালে মামলার আবেদন করা হয়।

বাদী পক্ষের আইনজীবী সামছুল হুদা বলেন, আদালতের বিচারক মামলার আবেদন আমলে নিয়ে এর সত্যতা যাচাইয়ের জন্য পিবিআইকে তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন। আশা করছি, ন্যায় বিচার পাবো।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ মামলা প্রসঙ্গে বলেন, কুড়িগ্রাম জেলা প্রশাসনের তালিকাভুক্ত দখলদার চাকির পশার প্রায় ৩৪ একর জমি দখল করে রেখেছেন। আমরা জমি উদ্ধারের জন্য আন্দোলন করছি। দখলদারদের স্বার্থে আঘাত লাগায় মামলার আবেদন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *