ভরিতে সোনার দাম আরও বাড়ল, লাখ ছুঁতে কত দেরি

অর্থনীতি

মাত্র এক সপ্তাহের ব্যবধানে দেশের বাজারে সোনার দাম ভরি প্রতি ২ হাজার টাকার বেশি বাড়ানো হয়েছে। এতে নতুন দর অনুযায়ী প্রতি ভরি ভালো মানের সোনা কিনতে গ্রাহককে গুনতে হবে ৯৩ হাজার ৪২৯ টাকা।

শনিবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দাম বৃদ্ধির এ ঘোষণা নেয়।

বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান এনামুল হক ভূঁইয়া লিটনের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আগামীকাল রবিবার থেকে সোনার নতুন দর কার্যকর হবে।

এর আগে চলতি মাসের ৭ তারিখ সোনার দাম বৃদ্ধি করে বাজুস, যা পরদিন ৮ জানুয়ারি থেকে কার্যকর করা হয়। তখন প্রথমবারের মতো দেশের বাজারে প্রতি ভরি সোনার মূল্য ৯০ হাজার টাকা ছাড়িয়ে যায়।

বাজুস জানায়, ভালো মানের (২২ ক্যারেট) সোনা ভরি প্রতি ২ হাজার ৬৮৩ টাকা বেড়েছে। এতে প্রতি ভরি সোনার দাম বেড়ে হয়েছে ৯৩ হাজার ৪২৯ টাকা। আগে দাম ছিল ৯০ হাজার ৭৪৬ টাকা।

এদিকে দেশের বাজারে সোনার দাম বৃদ্ধির এই মহড়া কোথায় গিয়ে থামবে এমন প্রশ্ন সাধারণ ক্রেতাদের মনে। তবে কী সোনার ভরি অচিরেই লাখ ছুঁতে যাচ্ছে, এমন প্রশ্নও ঘুরপাক খাচ্ছে ক্রেতাদের মনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *