বিএনপি নির্বাচনে এসে সফল হোন, সেই শুভকামনা থাকবে: সিইসি

রাজনীতি

জেএন ২৪ নিউজ ডেস্ক: বিএনপিকে উদ্দেশ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘আপনারা আসুন, নির্বাচনে অংশগ্রহণ করে সফল হোন, সেই শুভকামনা থাকবে।’

শনিবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে ১৩টি রাজনৈতিক দলের সঙ্গে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অগ্রগতি বিষয়ক দ্বিতীয় দফার আলোচনা সভা শেষে সিইসি সাংবাদিকদের এসব কথা বলেন।

সিইসি বলেন, ‘কেউ পছন্দ করুক আর না করুক আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অংশগ্রহণ আমরা প্রত্যাশা করি।’

এর আগে এদিন দুপুরে প্রথম দফায় বৈঠক কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘আমরা কম সময় নিয়ে দাওয়াত দিয়েছি। তারপরও দ্রুততার কারণে কোনো দল যদি অংশগ্রহণ না করে থাকেন, তারা যদি ইচ্ছা পোষণ করেন কমিশন আলাপ করে তাদের কথা শোনার চেষ্টা করবো। কারণ আমাদের ইচ্ছে আমরা সবার সঙ্গে মতবিনিময় করতে চাই। নির্বাচনের বড়জোর দুমাস সময় আছে। আমাদের কিছু কাজ দ্রুততার সঙ্গে করতে হবে। নির্বাচন বিষয়ে যে প্রস্তুতিগুলো গ্রহণ করেছি তা আপনাদের অবহিত করা, কারণ রাজনৈতিক দলগুলোই হচ্ছে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় এবং নির্বাচনের প্রধান অংশীদার।’

শনিবার বিকাল ৩টায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠক শুরু করে ইসি। বৈঠকে অংশ নেওয়া দলগুলোর মধ্যে রয়েছে- সাম্যবাদী দল, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ, বিএনএম, ইসলামিক ফ্রন্ট, তরিকত ফেডারেশন, জাকের পার্টি, জাতীয় পার্টি, বিকল্প ধারা, বাংলাদেশ ন্যাপ, জেপি, সাংস্কৃতিক মুক্তিজোট, ওয়ার্কার্স পার্টিসহ আরেকটি দল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *