বারিধারা বাইতুল আতিক মসজিদে ঈদের জামাত সকাল আটটায়

Uncategorized

বারিধারা বাইতুল আতিক কেন্দ্রীয় জামে মসজিদের পবিত্র ঈদুল আজহার জামাত সকাল ৮.০০ ঘটিকায় অনুষ্ঠিত হবে।

বুধবার (২৮ মে) বারিধারা বাইতুল আতীক কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সাধারন সম্পাদক এম এ রউফ সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ঈদের জামাতের এই সময়সূচি জানানো হয়।

বারিধারা বাইতুল আতিক কেন্দ্রীয় জামে মসজিদ ঢাকা শহরের বারিধারা ডিপ্লোম্যাটিক জোনে অবস্থিত একটি অত্যন্ত সুপরিচিত এবং দর্শনীয় নির্মানশৈলীতে পরিপূর্ণ একটি মসজিদ। মসজিদটি তার চমৎকার অভ্যন্তরীণ সাজসজ্জা, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং ইবাদতের জন্য অত্যন্ত চমৎকার ও আধ্যাত্মিক পরিবেশের জন্য প্রশংসিত। শারীরিক প্রতিবন্ধী বা বয়স্ক মুসল্লিদের সুবিধার্থে এখানে হুইলচেয়ার প্রবেশের সুবিধা রয়েছে। বাংলাদেশে অবস্থানরত মুসলিম দেশগুলোর কুটনীতিকরা নিয়মিত এই মসজিদটিতে নামাজ আদায় করে থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *