বাংলাদেশের সঙ্গে নিরাপত্তা ও বাণিজ্যসহ গুরুত্বপূর্ণ ক্ষেেত্রে যোগিতা বাড়াতে আগ্রহী যুক্তরাষ্ট্র

হাইলাইটস

জেএন ২৪ নিউজ ডেস্ক: বাংলাদেশের সঙ্গে নিরাপত্তা ও বাণিজ্যসহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সম্পর্ক ও সহযোগিতা বাড়ানোর বিষয়ে নিজেদের আগ্রহ পুনর্ব্যক্ত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরে এক ব্রিফিংয়ে এই আগ্রহ পুনর্ব্যক্ত করে দপ্তরের প্রধান উপ-মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেছেন, নিরাপত্তা সহযোগিতা ছাড়াও জলবায়ু, বাণিজ্য ও অন্যান্য অনেক বিষয়ে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা রয়েছে।

বুধবার পররাষ্ট্র দপ্তরে নিয়মিত ব্রিফিংয়ে আসেন বেদান্ত প্যাটেল।

এসময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গত বছর আমরা একটি বার্ষিকী উদযাপন করেছি, যেটি বাংলাদেশের সঙ্গে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক সম্পর্কিত এবং ২০২৩ সালে আমরা সেই সম্পর্কটিকে আরও গভীর করার জন্য উন্মুখ। এমন বেশকিছু ক্ষেত্র রয়েছে যেগুলোতে আমরা এই সহযোগিতা আরও গভীর করতে চাই।’

বাংলাদেশে সন্ত্রাস দমনে মার্কিন সম্পৃক্ততা বাড়ানোর বিষয়ে জানতে চাইলে প্যাটেল বলেন, ‘অবশ্যই এটি এমন একটি সমস্যা যা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমি আপনাদের কিছু সহকর্মীর সঙ্গে এই বিষয়ে অনেক কথা বলেছি। তার মধ্যে একটি অবশ্যই ছিল বাংলাদেশের সঙ্গে নিরাপত্তা সহযোগিতার সুযোগ।’ সূত্র: ইউএনবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *